কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় বন্ধ হয়ে গেল গাজার বৃহত্তম দুই হাসপাতাল

গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা। ছবি : সংগৃহীত
গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা। ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলার মধ্যে ওষুধ ও জ্বালানির অভাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় দুই হাসপাতালে নতুন রোগী নেওয়া বন্ধ হয়ে গেছে। সোমবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

হাসপাতাল দুটি হলো আল-শিফা ও আল-কুদস হাসপাতাল। গতকাল রোববার পৃথকভাবে এই তথ্য জানিয়েছে।

আল-শিফা হাসপাতালে কর্মরত নিউরোসার্জন ডা. নিদাল আবু হাদরাউস বলেছেন, হাসপাতালে বিদ্যুৎ নেই। বের হওয়ার রাস্তা নেই। রোগী ও স্বাস্থ্যকর্মীরা বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে আছেন।

তিনি আলজাজিরাকে বলেন, এভাবে বেশিক্ষণ চলতে পারে না। কর্মী ও রোগীদের বাঁচাতে জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেছেন, আল-শিফা হাসপাতালের পরিস্থিতি ভয়াবহ ও বিপজ্জনক। হাসপাতাল যখন মৃত্যুপুরীতে পরিণত হয়ে যায় তখন বিশ্ববাসী নীরব থাকতে পারে না।

গত শুক্রবার থেকে গাজার বেশ কয়েকটি হাসপাতালের আশপাশের এলাকা ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থা জানিয়েছে, শুক্রবারের পর থেকে আল-শিফা হাসপাতালে তিন নার্স নিহত হয়েছে। এ ছাড়া বিদ্যুতের অভাবে জরুরি চিকিৎসা সরঞ্জামের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় দুজন অপরিণত শিশুসহ ১২ রোগীর মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১০

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১১

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১২

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৩

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৬

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৭

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৮

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৯

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

২০
X