কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৮:৫৭ এএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

গাজায় আরও এক ইসরায়েলি সেনা আটক

গাজায় আটক এক ইসরায়েলির মুক্তির দাবিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ। পুরোনো ছবি।
গাজায় আটক এক ইসরায়েলির মুক্তির দাবিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ। পুরোনো ছবি।

গাজায় আরও এক ইসরায়েলি সেনাকে আটক করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। আটক ওই সেনাকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে তারা। এরপর সেই সেনার পরিচয় নিশ্চিত করেছে ইসরায়েল। মঙ্গলবার (১৪ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানায়, আমরা মার্সিয়ানো পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। তার কন্যা নোয়াকেও হামাস অপহরণ করেছিল।

সেনাবাহিনী জানিয়েছে, আমরা তাকে উদ্ধার করে বাড়িতে ফেরাতে আমাদের গোয়েন্দা ও অপারেশনাল কার্যক্রম অব্যাহত রেখেছি।

এর আগে হামাসের সামরিক শাখা আল-কাসেম বিগ্রেড একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে মার্সিয়ানোকে বন্দি হিসেবে দেখানো হয়। এ সময় মার্সিয়ানো নিজের পরিচয়পত্র ও নাম বলেন এবং তিনি চার দিন ধরে গাজায় বন্দি রয়েছেন বলেও নিশ্চিত করেন।

এএফপির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়াার পর এই প্রথম কোনো সেনার পরিচয় নিশ্চিত করেছে ইসরায়েল। এ যুদ্ধে ২৪০ জনের মতো ইসরায়েলিকে বন্দি করেছে হামাস।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ ঘিরে লেবানন সীমান্তে প্রায় প্রতিদিন ইসরায়েল ও হিজবুল্লাহর যোদ্ধাদের মধ্যে সংঘাত হচ্ছে। গাজা যুদ্ধের মধ্যে এই সীমান্তে উত্তেজনায় ইসরায়েলের ভূমিকা ‍নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। গত শনিবার (১১ নভেম্বর) ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে এক ফোনালাপে এই উদ্বেগের কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনটি ইসরায়েলি ও মার্কিন সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

উল্লেখ্য, হামাসের হামলার জবাবে ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এই যুদ্ধ শুরুর পর থেকেই লেবাবন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রতিনিয়ত সংঘাতে জড়াচ্ছে হিজবুল্লাহ। এর ফলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১০

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১১

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১২

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৩

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৪

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৫

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৬

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৭

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

২০
X