কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জিম্মিদের তালিকা করছে ফিলিস্তিন-ইসরায়েল

দেয়ালে টানানো বন্দিদের তালিকা। ছবি : সংগৃহীত
দেয়ালে টানানো বন্দিদের তালিকা। ছবি : সংগৃহীত

যুদ্ধের মধ্যে আলোচনায় বসেছে হামাস-ইসরায়েল। কাতারের মধ্যস্থতায় বন্দি বিনিময় নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা চলছে। বিষয়টি বেশ এগিয়ে যাওয়ায় বন্দিদের তালিকা শুরু করেছে হামাস ও ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের দুটি সূত্র জানিয়েছে, এ চুক্তির আওতায় মুক্তি পেতে যাওয়া বন্দিদের তালিকা করছে হামাস ও ইসরায়েল।

চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। তিনি বলেন, চুক্তিটি অবশ্যই অর্জনযোগ্য। এটা খুব কাছাকাছি চলে এসেছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তির জন্য বিষয়টি প্রথমে যুদ্ধকালীন মন্ত্রিসভায় অনুমোদন করতে হবে। সেখানে অনুমোদনের পর বিষয়টি ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভার অনুমোদন দরকার হবে। তবে এসব প্রক্রিয়া টেলিফোনের মাধ্যমে খুবই দ্রুততম সময়ের মধ্যে করা সম্ভব হবে।

এদিকে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের মধ্যে সুসংবাদ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের সঙ্গে জিম্মিদের বিনিময় চুক্তি বেশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সঙ্গে আলোচনাকালে এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু বলেন, আমি মনে করি না যে, এটা বাড়িয়ে বলা হবে না। আমি আশা করছি, খুব শিগগিরই ভালো খবর আসবে।

এর আগে হামাস জানিয়েছে, কাতারের মধ্যস্থতায় গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কাতারের এক সরকারি কর্মকর্তা জানান, যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি রয়েছে। এটি একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতেই অথবা আগামীকাল সকালের মধ্যেই হামাস-ইসরায়েল চুক্তির ঘোষণা আসতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X