কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৯:২৩ এএম
অনলাইন সংস্করণ

আরও ১৭ জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিন

গাজা থেকে মুক্তি পাওয়া জিম্মিদের নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : এপি
গাজা থেকে মুক্তি পাওয়া জিম্মিদের নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : এপি

দীর্ঘ আলোচনায় চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিন-ইসরায়েল। এ চুক্তির আওতায় তৃতীয় দফায় আরও ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। বোরবার (২৬ নভেম্বর) তাদের মুক্তি দেওয়া হয়। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জিম্মিদের মুক্তির একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ওই ভিডিওতে দেখা গেছে, তারা আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে ১৭ জিম্মিকে হস্তান্তর করেন। এদের মধ্যে ১৩ ইসরায়েলি এবং বাকি চারজন বিদেশি নাগরিক রয়েছেন।

ভিডিওতে দেখা যায়, হামাসের কয়েকজন যোদ্ধা ওই জিম্মিদের গাজা শহরের শেজাইয়ার পার্শ্ববর্তী একটি স্কোয়ারে নিয়ে আসছে। এ অঞ্চলে ইসরায়েলের সেনারা স্থল অভিযান শুরু করেনি। হামাসের যোদ্ধারা এ স্কয়ারে জিম্মিদের রেড ক্রসের কাছে হস্তান্তর করেন।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তৃতীয় দফায় ১৭ জিম্মিকে হস্তান্তর করেছে হামাস। তাদের মধ্যে তিনজন থাইল্যান্ডের নাগরিক ও একজন রাশিয়ান নাগরিক। এরমধ্যে মুক্তি পাওয়া রাশিয়ান ওই ব্যক্তির দ্বৈত নাগরিকত্ব রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রোববারের মুক্তি পাওয়া নাগরিকদের চার বছরের এক শিশুও রয়েছে। ওই শিশুর নাম আবিগালি ইদান।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রোববার হামাস যে ১৭ জনকে মুক্তি দিয়েছে তাদের মধ্যে আবিগালি ইদান নামের চার বছরের একটি শিশু রয়েছে। এই শিশুটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলর দ্বৈত নাগরিক।

টাইমস অব ইসরায়েল জানয়েছে, এসব জিম্মিদের গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর তাদের একজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া বাকিদের একটি কনভয়ে করে হাজতেরিম বিমানঘাঁটিতে নেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, হামাসের মুক্তি দেওয়া এসব বিদেশিদের গাজার দক্ষিণাঞ্চলে হস্তান্তর করা হয়েছে। এরপর তাদের সেখান থেকে মিশরের রাফাহ সীমান্তে নেওয়া হয়। এ সীমান্ত দিয়েই তারা ইসরায়েলে প্রবেশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

১০

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১১

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১২

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

১৩

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

১৫

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

১৬

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

১৭

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

১৮

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

১৯

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

২০
X