কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি বন্দিদের বাসে ইসরায়েলের টিয়ারশেল নিক্ষেপ

পাহাড়ের ওপর থেকে ইসরায়েলের কারাগারে দিকে তাকিয়ে ফিলিস্তিনিরা। ছবি : এএফপি।
পাহাড়ের ওপর থেকে ইসরায়েলের কারাগারে দিকে তাকিয়ে ফিলিস্তিনিরা। ছবি : এএফপি।

যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিন ইসরায়েল। চুক্তির শর্তানুসারে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেশ কয়েক ফিলিস্তিনি। তরে কারাগার থেকে বের করে আনা এসব ফিলিস্তিনি বন্দিবহনকারী বাসেও টিয়ারশেল নিক্ষেপ করেছে ইসরায়েলি সেনারা। শুক্রবার (১ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনি ফটো সাংবাদিক ইশাম রিমাওয়ি ফিলিস্তিনিদের বাসে হামলার ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি এ ঘটনার ছবিও তুলেছেন। তিনি জানান, ইসরায়েলের অফার কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার আগে কারাগারের বাইরে ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়।

রামাল্লাহ থেকে তিনি আলজাজিরাকে জানান, বন্দিদে নিয়ে বাসটি ছেড়ে যাওয়ার সময় সেনারা তাদের লক্ষ্য করে টিয়ারশেল ছুড়েছে। এ সময় বাসে থাকা বন্দিদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তাদের হামলার কারণে চালক বাসটি থামাতে বাধ্য হন। পরে রেড ক্রসের সদস্যরা গিয়ে তাদের সহযোগিতা করে।

ফিলিস্তিনি ওই সাংবাদিক বলেন, হামলার কারণে রেড ক্রসের মেডিক্যাল টিম বাসের ভেতরে প্রবেশ করে। আমাদের কাছে সেসব প্রমাণও রয়েছে। ইসরায়েলি সেনারা এসব করছে কারণ তারা চাই না যে বন্দিরা মুক্তি পাওয়ায় সেখানকার জনগণ এটি উদযাপন করুক।

শুক্রবার ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া এক ব্যক্তি সেখানকার অবস্থা তুলে ধরেছেন। তিনি বলেছেন, ইসরায়েলি কারাগারে প্রতিদিন কর্তৃপক্ষ তাদের ওপর তাণ্ডব চালাত। এমনকি কারাগারে তারা কারাগারে মারধরের শিকারও হয়েছেন।

তিনি বলেন, কারাগারে ইসরায়েলিরা তাদের ঠিকমতো খাবারও দেয়নি।

আবু মারিয়া অফার কারাগারে বন্দি ছিলেন। তিনি জানান, তিনি সেখাতে আহত হয়েছিলেন। হাসপাতালে তাকে কোনো ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ হামলায় ফিলিস্তিনের প্রায় ১৫ হাজার লোক নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছেন ১ হাজার ২০০ লোক। এমন পরিস্থিতিতে গত শুক্রবার থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস-ইসরায়েল। প্রথমে চার দিন এরপর দুদিন এবং সবশেষ এক দিন এ যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X