কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় আবারও ইসরায়েলের হামলা

পুরোনো ছবি
পুরোনো ছবি

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলি এই হামলা প্রতিহত করার দাবি করেছে সিরিয়ার বিমানবাহিনী। শুক্রবার (১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির দিক থেকে এই বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর রয়টার্সের।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলা চালিয়েছে। দামেস্কের কয়েকটি এলাকাকে নিশানা করে তারা এই হামলা চালিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সিরিয়ার দামেস্কের দক্ষিণে জয়নব এলাকায় হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, তাদের দেশের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। এসব হামলায় অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

২০১১ সাল থেকে সিরিয়ায় শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মূলত ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী, লেবাননের হিজবুল্লাহ ও সিরীয় সেনাবাহিনীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে তারা। গত অক্টোবর মাসে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরু হলে এই হামলার ঘটনা আরও বৃদ্ধি পায়। তবে এসব হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X