কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

লোহিত সাগরে দুই ইসরায়েলি জাহাজে হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, তারা দুটি ইসরায়েলি জাহাজে হামলা করেছে। সশস্ত্র ড্রোন এবং একটি নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়। সংগঠনটির সামরিক অংশের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স রোববার জানায়, হুতি মুখপাত্র আরও বলেন, ‘ইউনিটি এক্সপ্লোরার’ এবং ‘নম্বর নাইন’ নামের দুটি জাহাজ হুতি নৌবাহিনীর সতর্কতা প্রত্যাখ্যান করার পর তাদের লক্ষ্যবস্তু করা হয়।

ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি কোম্পানি অ্যামব্রে বলেছে, লোহিত সাগরে যাত্রা করার সময় একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ অন্তত দুটি ড্রোনের সাথে ধাক্কা খেয়েছে। অন্য একটি কন্টেইনার জাহাজ উত্তর ইয়েমেনি বন্দর হোদেইদা থেকে প্রায় ১০১ কিলোমিটার (৬৩ মাইল) উত্তর-পশ্চিমে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

পেন্টাগন জানায়, একটি মার্কিন যুদ্ধজাহাজ এবং একাধিক বাণিজ্যিক জাহাজ লোহিত সাগরে হামলার শিকার হয়েছে। ৭ অক্টোবর থেকে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যেসব সামুদ্রিক হামলা চলে তারই অংশ এটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

১০

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১১

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১২

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১৩

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১৪

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৫

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৬

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৭

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৮

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৯

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

২০
X