কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদই ইসরায়েলের লক্ষ্য : জর্ডান

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ও জর্ডানের পতাকা। ছবি : সংগৃহীত।
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ও জর্ডানের পতাকা। ছবি : সংগৃহীত।

গাজায় ইসরায়েলের অভিযান নিয়ে আবারও কড়া বার্তা দিয়েছে জর্ডান। দেশটি জানিয়েছে, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করাই ইসরায়েলের মূল লক্ষ্য। রোববার (১০ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, ইসরায়েল গাজা থেকে ফিলিস্তিনিদের বের করে দেওয়ার নীতি গ্রহণ করেছে। গাজায় ইসরায়েলের এমন আচরণ আইনিভাবে গণহত্যার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, ইসরায়েল সৃষ্টি হয়েছে বিদ্বেষ থেকে। তারা এ বিদ্বেষ অঞ্চলজুড়ে ছড়িয়ে দিচ্ছে। দেশটি ১৯৪৮ সালে সৃষ্টির পর থেকে ফিলিস্তিনিদের শুষে আসছে।

দোহায় এক সম্মেলনে সাফাদি বলেন, আমরা দেখছি যে, গাজায় কেবল ইসরায়েল নিরীহ লোকদের হত্যা এবং তাদের জীবন-জীবিকাকে বাধাগ্রস্ত করছে না। বরং তারা গাজাকে শূন্য করার জন্য নিয়মতান্ত্রিক প্রচেষ্টা চালিয়ে আসছে।

তিনি বলেন, গাজায় যা হচ্ছে তার জন্য আমরা বিশ্ব এক জায়গায় সমবেত হতে পারিনি। আমাদের গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য দ্ব্যর্থহীন আওয়াজ দিতে এক জায়গায় আসতে হবে। এ যুদ্ধের মাধ্যমে আইনিভাবে গাজায় তারা গণহত্যা চালিয়ে আসছে।

হামাসকে ধ্বংস করার নামে ইসরায়েল হাজার হাজার বেসামরিক লোকদের হত্যার মাধ্যমে তারা তাদের লক্ষ্যকে অস্বীকার করে আসছে বলেও মন্তব্য করেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দুই মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে গাজায় ১৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এ সময়ের মধ্যে আহত হয়েছেন অন্তত ৪৫ হাজার। অন্যদিকে ফিলিস্তিনের হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

বিশ্ব রক্তদাতা দিবস আজ

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

১০

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১১

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১২

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১৩

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

১৪

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১৫

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১৬

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১৭

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৮

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৯

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

২০
X