কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০২:২৩ এএম
অনলাইন সংস্করণ

এবার ইসরায়েলি সেনাবাহিনীর ওয়েবসাইটে সাইবার হামলা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্রের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছেন ফিলিস্তিনপন্থি হ্যাকাররা। হামলা চালিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর ওয়েবসাইটের হোমপেজে ইসরায়েলকে হুমকি দিয়ে একটি বার্তা দিয়েছেন তারা। বুধবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় এই হামলা হয়েছে। খবর জেরুজালেম পোস্টের।

ইসরায়েলি সেনাবাহিনীর ওয়েবসাইটের হোমপেজে হ্যাকাররা লিখেছেন, গাজায় আমাদের জনগণের ওপর তোমাদের ঔদ্ধত্য ও অবিচার সন্ত্রাস, হত্যা ও যুদ্ধের মাধ্যমে কেবল তোমাদের ক্ষতি বয়ে আনবে। সেটা স্থল বা আকাশপথ কিংবা ভার্চুয়াল—যেভাবেই হোক।

নিজেদের জর্ডানের নাগরিক হিসেবে পরিচয় দেওয়া অজ্ঞাত এসব হ্যাকার আরও লিখেছেন, এটা তোমাদের অপকর্ম, বর্বরতা ও গাজায় আমাদের দুর্বল জনগণকে হত্যার জবাব ছাড়া কিছুই নয়। এটা কেবল শুরু। এখান থেকে আমরা তোমাদের বলে দিচ্ছি, আমরা নদী থেকে সমুদ্র পর্যন্ত আমাদের ভূমি ফিলিস্তিনের মুক্তিই কেবল মেনে নেব। এমনকি তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ যদি অনন্তকাল স্থায়ী হয় তাহলেও তোমরা আমাদের কাছ থেকে হত্যা ও সন্ত্রাস ছাড়া কিছুই পাবে না।

গত অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলকে নিশানা করে একের পর এক সাইবার হামলা করেছেন হ্যাকাররা।

চলতি মাসের শুরুতে ইসরায়েলি জিভ মেডিকেল সেন্টারে সাইবার হামলা চালিয়ে ৫০০ জিবি তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করে একটি হ্যাকার গ্রুপ। এসব তথ্যের মধ্যে ইসরায়েলি সেনা সদস্যদের মেডিকেল রেকর্ডও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X