কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন থেকে ইসরায়েলে রকেট হামলা

ফিলিস্তিন থেকে ইসরায়েলে রকেট হামলা। পুরোনো ছবি।
ফিলিস্তিন থেকে ইসরায়েলে রকেট হামলা। পুরোনো ছবি।

তেল আবিবে আবারও বেজে উঠেছে সাইরেন। শহরজুড়ে আবারও রকেট হামলার প্রতিধ্বনি শোনা গেছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস জানিয়েছে, তারা ইসরায়েলের অভ্যন্তরে রকেট ছুড়েছে। এর ফলে তেল আবিবে ও তার চতুর্পাশে সাইরেন বেজে উঠেছে।

হামাসের এ হামলার কারণে তাৎক্ষণিক হতাহতের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ইসরায়েলি পুলিশ স্থানীয়দের নিরাপদে থাকার জন্য বার্তা দিয়েছে।

হামাস এ হামলার মাধ্যম আবারও তাদের সক্ষমতার জানান দিয়েছে। এর মাধ্যমে এটাও স্পষ্ট হয়েছে যে তাদের কাছে দূর থেকে লক্ষ্যে আঘাতকারী রকেটের সক্ষমতা এখনও অবশিষ্ট রয়েছে।

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ( আইডিএফ) জানিয়েছে, গাজায় হামাসের হামলায় তাদের আরও দুই সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সোমবার গাজায় তাদের আরও দুই সেনা নিহত হয়েছে। গাজার উত্তরাঞ্চলে হামাসের সাথে সংঘর্ষে এসব সেনা নিহত হন।

একই সময়ে আইডিএফ জানায়, গাজার দক্ষিণেও হামাসের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে ইসরায়েলের আরও দুই সেনা গুরুতর আহত হয়েছে। আহত ওই দুই সেনা গোলানি ব্রিগেডের ১৩ ব্যাটালিয়নের সদস্য।

এদিকে গাজায় অভিযান চালিয়ে বিপাকের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত হামলার মধ্যে ইসরায়েলে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড। ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কোনো ইসরায়েলি বিরোধীদলীয় নেতা নির্বাচন আয়োজনের দাবি জানালেন।

রোববার (১৭ ডিসেম্বর) ইয়ার ল্যাপিড বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারেন না। যুদ্ধের সময়ও দেশে নির্বাচন হতে পারে।

অন্যদিকে সম্প্রতি এক জনমত জরিপে উঠে এসেছে, দেশের মানুষের কাছে জনপ্রিয়তা হারাচ্ছেন নেতানিয়াহু। অর্ধেকের বেশি ইসরায়েলি তাকে আর প্রধানমন্ত্রীর পদে দেখতে চান না। তার স্থলে সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X