কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

গাজা নিয়ে মিসর ও ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ

মিসর ও ইরানের প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত
মিসর ও ইরানের প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো ফোনালাপ করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের মধ্যে এ দুই নেতা ফোনালাপ করেছেন। শনিবার (২৩ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজায় ইসরায়েলে হামলার পর থেকে দেশটির পাশে রয়েছে ইরান ও মিসর। যুদ্ধবিরতি ও গাজার জন্য রাফাহ সীমান্ত দিয়ে ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছে মিসর। অন্যদিকে ইসরায়েলের হামলার বিরুদ্ধে সোচ্চার রয়েছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, গাজার পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্কের উন্নয়ন হয়েছে। প্রথমবারের মতো মিসর ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ হয়েছে।

টেলিভিশনের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, রাইসি বলেন, ইহুদি সরকারের গণহত্যা বন্ধে ইরান তার সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করতে প্রস্তুত রয়েছে। এমনকি ফিলিস্তিনি ত্রাণ পাঠানোর কথাও জানান তিনি।

চলতি বছরের নভেম্বরে জয়েন্ট আরব-ইসলামিক এক্সট্রাঅর্ডিনারি সামিটে রিয়াদে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন রাইসি ও সিসি।

দুই দেশের মধ্যকার সম্পর্ক নিয়ে এক দশক ধরে টানাপড়েন চলছে। তবে এর মধ্যেও তাদের মাঝে কূটনৈতিক যোগাযোগ রয়েছে।

এর আগে শনিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এবার ভূমধ্যসাগর বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার এ হুমকি দেন।

ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গাজায় অপরাধ অব্যাহত রাখলে তারা ভূমধ্যসাগর বন্ধ করে দিবে। তবে দলটি কীভাবে বা কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তার কোনো ব্যাখ্যা দেয়নি।

গাজায় গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ফিলিস্তিনে এ হামলার পেছনে মার্কিন সমর্থন রয়েছে বলে অভিযোগ হামাসের। তাদের হামলায় অন্তত ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া গৃহহীন হয়েছেন অসংখ্য মানুষ।

বার্তা সংস্থা তাসনিম ব্রিগেডিয়ার কো-অর্ডানেটিং কমান্ডার জেনারেল মোহাম্মদ রেজা নাকদির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তারা খুব দ্রুতই ভূমধ্যসাগর, জিব্রাল্টার প্রণালি ও বিভিন্ন জলপথ বন্ধ করে দিতে চলেছে।

এর আগে লোহিত সাগর দিয়ে চলালচলকারী বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীদের হামলার পরিকল্পনায় ইরান গভীরভাবে জড়িত বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এসব বাণিজ্যিক জাহাজকে টার্গেট পরিণত করতে হুথিদের তেহরান গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে বলে দাবি ওয়াশিংটনের।

এদিকে গত মাস থেকে লোহিত সাগরে হুথিদের হামলার কারণে এ পথে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বিভিন্ন বিখ্যাত কোম্পানি। এমনকি এ সব কোম্পানি আফ্রিকার হোপ অব কেপ ঘুরে অতিরিক্তি সাড়ে তিন হাজার ন্যাটিক্যাল মাইল পাড়ি দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X