কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১২:১৪ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন, গাজার পথে ৬০ হাজার ইসরায়েলি সেনা

সভায় ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
সভায় ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ভয়াবহ আক্রমণের জন্য সামরিক পরিকল্পনা অনুমোদন করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। গত মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে আইডিএফ চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা তার কাছে পরিকল্পনা উপস্থাপন করলে তিনি তাতে পূর্ণ সায় দেন।

বুধবার (২০ আগস্ট) দ্য টাইমস অব ইসরায়েল প্রতিরক্ষা সূত্রের বরাতে জানায়, মন্ত্রী ইসরায়েল কাটজ গাজা সিটিতে সেনাবাহিনীর আক্রমণাত্মক পরিকল্পনা অনুমোদন করেছেন। এই আক্রমণাত্মক অভিযানকে ‘গিডিয়নস চ্যারিয়টস বি’ নামে ডাকা হচ্ছে। একই নামে পূর্ববর্তী আরেকটি অভিযান চালিয়েছিল আইডিএফ। তখন হামাসকে জিম্মি চুক্তিতে চাপ দেওয়ার জন্য আইডিএফ উপত্যকার ৭৫% অঞ্চল দখল করে নিয়েছিল।

একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, কাটজ বৈঠকে আইডিএফের পরিকল্পনা এবং প্রস্তুতির প্রশংসা করেছেন। সরকার গাজা সিটি দখলের জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার পরে এ পরিকল্পনা করা হয়।

আক্রমণাত্মক অভিযানের জন্য আইডিএফ কর্তৃক প্রায় ৬০ হাজার ‘রিজার্ভিস্ট কল-আপ’ আদেশ জারির প্রস্তুতি চলছে। কাটজ সেনা আহ্বানের এ আদেশটিও অনুমোদন করেছেন বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, অভিযানে গাজা সিটি থেকে উপত্যকার দক্ষিণে আনুমানিক ১০ লাখ ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে বাস্তুচ্যুত করা হবে। প্রতিরক্ষামন্ত্রী এ জন্যও আইডিএফের মানবিক প্রস্তুতি অনুমোদন করেছেন।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X