কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৮:২৯ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় কাসেম সুলাইমানির মৃত্যুবার্ষিকীতে বোমা হামলা 

বিস্ফোরণের পর ঘটনাস্থলে লোকজনের ছোটাছুটি। ছবি : সংগৃহীত
বিস্ফোরণের পর ঘটনাস্থলে লোকজনের ছোটাছুটি। ছবি : সংগৃহীত

ইরানে ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর মেজর জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর এক অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে। এতে নিহত বেড়ে ১০৩ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় বিস্ফোরিত বোমাটি ডাস্টবিনে রাখা হয়েছিল। বুধবার (৩ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক নারী প্রত্যক্ষদর্শী রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানান, হামলাকারীরা কবরস্থানের আশপাশে ডাস্টবিনে বোমা রেখেছিল।

ওই নারী বলেন, দুর্ঘটনায় আমি আহত হইনি। তবে আমার কাপড়ে রক্ত লেগেছে। বোমাটি বিস্ফোরণের সময় আমি রাস্তার বিপরীত পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম।

ইরানের ন্যাশনাল মেডিক্যাল ইমারজেন্সি অর্গানাইজেশনের প্রধান জাফার মিয়াদফার বলেন, হামলায় নিহত বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। পরে দেশটির জরুরি সেবার ‍মুখপাত্র বাবাক ইয়াকতাপারাস্ত জানান, বোমা হামলায় নিহত বেড়ে ১০৩ জনে দাঁড়িয়েছে।

জাফার মিয়াদফার জানান, দুর্ঘটনায় আর ১৭০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের পর পদদলিত হয়ে কয়েকজন আহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানে অন্তত দুটি বোমা হামলা হয়েছে। মার্কিন হামলায় নিহত কাসেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ হামলা করা হয়।

স্থানীয় এক প্রদেশের এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, জঙ্গিরা এ হামলা চালিয়েছে। দেশটির আধা সরকারি নুর নিউজ জানিয়েছে, কবরস্থানের সড়কে বেশ কয়েকটি গ্যাসের ক্যানিস্টার বিস্ফোরিত হয়েছে।

কাসেম সোলাইমানি ইরানের ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর মেজর জেনারেল ছিলেন। ১৯৯৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি কুদস বাহিনীর বহির্দেশীয় সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে অনেকে দেশটির ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির ডানহাত ও ইরানের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে জানতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১০

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১১

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১২

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৩

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৪

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৫

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১৬

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১৭

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১৮

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৯

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

২০
X