কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

লোহিত সাগরে আবারও জাহাজ লক্ষ্য করে হামলা

সাগরে কন্টেইনারবাহী জাহাজ সিএসএ সিজিএম। ছবি : সংগৃহীত
সাগরে কন্টেইনারবাহী জাহাজ সিএসএ সিজিএম। ছবি : সংগৃহীত

আবারও জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এবার কন্টেইনারবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের মুখপাত্র ইয়াহইয়া সারি টেলিভিশনে বলেন, তারা সিএসএ সিজিএম টাগে নামের একটি কন্টেইনারবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি সম্পৃক্ততার অভিযোগে জাহাজটিকে এ হামলা করা হয়েছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এমনকি কখন বা কোথায় এ হামলা করা হয়েছে তাও জানানো হয়নি।

সারি বলেন, তারা জাহাজটিকে সতর্কবার্তা পাঠালেও এটির ক্রুরা কোনো কর্ণপাত করেনি।

জাহাজটি পরিচালনাকারী ফ্রেঞ্চ কোম্পানি রয়টার্সকে জানান, জাহাজটি অক্ষত রয়েছে এবং তারা এ ধরনের কোনো ঘটনার মুখোমুখি হয়নি। জাহাজটি ইসরায়েলে নয় বরং মিসরের দিকে যাচ্ছিল।

বুধবার হুতিরা জানায়, তারা যে জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এটির সাথে ইসরায়েলের সম্পৃক্ততা রয়েছে। এর এক দিন আগে সেন্টকম জানায়, লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে হুতিরা দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

হুতিদের দাবি, তারা লোহিত সাগর দিয়ে চলাচল করা যেসব জাহাজের সাথে ইসরায়েলের সম্পৃক্ততা রয়েছে সেগুলোতে হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ফিলিস্তিনের সমর্থনে এ হামলা চালিয়ে আসছে তারা। গত নভেম্বর থেকে তারা এ জাহাজটিতে হামলা শুরু করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১১

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১২

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১৩

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৪

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৫

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৬

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৭

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৮

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৯

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

২০
X