কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

লোহিত সাগরে নৌযানে হামলায় ১০ সেনা নিহত

সাগরে টহলরত মার্কিন রণতরী। ছবি : সংগৃহীত
সাগরে টহলরত মার্কিন রণতরী। ছবি : সংগৃহীত

লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। তাদের হামলার মুখে এ নৌপথ বর্জনের ঘোষণা দিয়েছে নামকরা বিভিন্ন পশ্চিমা কোম্পানি। এবার এ নৌপথে হামলায় অন্তত ১০ সেনা নিহত হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুতিরা জানিয়েছে, মার্কিন সেনারা লোহিত সাগরে তাদের নৌযানে হামলা চালিয়েছে। এতে করে তাদের ১০ সেনা নিহত হয়েছেন। তিনটি নৌযানে হামলা চালালে এসব সেনা নিহত হন।

রোববার হুতিদের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের নৌযানগুলো এ পথে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সামুদ্রিক নৌ চলাচল স্বাভাবিক রাখতে মহড়া চালিয়ে আসছিল।

বিবৃতিতে আরও বলা হয়, বোটগুলো তাদের মানবিক ও নৈতিক দায়িত্বপালন করছিল। তারা লোহিত সাগর দিয়ে ইসরায়েল অভিমুখী বা ইসরায়েলি জাহাজ চলাচলে বাধা দিতে অভিযান চালিয়ে আসছে।

এর আগে রোববার সকালে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে কন্টেইনারবাহী জাহাজ মিয়ার্স্ক হ্যাংঝুতে ৪টি নৌযানের মাধ্যমে হামলা চালানো হয়েছে। নৌযানগুলো জাহাজটির কয়েক মিটারের মধ্যে চলে আসলে জাহাজটি আক্রান্ত হয়ে সাহায্যের সিগন্যাল দিলে মার্কিন রণতরী থেকে হেলিকপ্টার থেকে নৌযানগুলোর ওপর হামলা করা হয়। এতে ৩টি নৌযান ডুবে যায়।

মার্কিনিদের দাবি, হামলার সময় ডুবে যাওয়া নৌযানগুলোর ক্রুদের হত্যা করা হয়েছে। এ ছাড়া চতুর্থ নৌযানটি পালিয়ে গেছে। গত নভেম্বর থেকে লোহিত সাগরে হুতিরা জাহাজে হামলা চালিয়ে আসছে।

হুতিদের দাবি, তারা লোহিত সাগর দিয়ে চলাচল করা যেসব জাহাজের সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততা রয়েছে সেগুলোতে হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ফিলিস্তিনের সমর্থনে এ হামলা চালিয়ে আসছে তারা।

সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, হুতিদের এ নৌযানগুলো ইয়েমেনের সময় সাড়ে ৬টার দিকে এ হামলা চালায়। এ সময় সেগুলোতে ছোট অস্ত্র ‍ও গোলা ছিল। নৌযানগুলো জাহাজটি ছিনতাইয়ের জন্য এটির ২০ মিটারের কাছাকাছি চলে এসেছিল। এরপর সেটির ক্রুরা জাহাজটি দখলের চেষ্টা করলে বিপদগ্রস্ত হওয়ার এলার্ম বাজানো হয়। পরে তাদের সাহায্যার্থে মাকির্ন সেনাবাহিনী তাদের ওপর এ হামলা চালায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X