কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার মার্কিন জাহাজে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন বাণিজ্যিক জাহাজ জিব্রাল্টার ঈগল। ছবি : সংগৃহীত
মার্কিন বাণিজ্যিক জাহাজ জিব্রাল্টার ঈগল। ছবি : সংগৃহীত

এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। হামলায় কেউ হতাহত না হলেও এই মার্কিন জাহাজের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। খবর বিবিসির।

হামলার শিকার জাহাজটির নাম জিব্রাল্টার ঈগল। এটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি জাহাজ। তবে এর মালিকানা যুক্তরাষ্ট্রের।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হুতিদের হামলায় জাহাজ জিব্রাল্টার ঈগলের কেউ হতাহত হয়নি। এ ছাড়া বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি।

জাহাজ কোম্পানি ঈগল বাল্ক শিপিং বলেছে, জাহাজটি ইস্পাতজাত পণ্য বহন করছিল। হামলার সময় এটি এডেন উপসাগরের প্রায় ১৬০ কিলোমিটারের কাছাকাছি ছিল। কিছুটা ক্ষয়ক্ষতি হলেও হামলার ধকল কাটিয়ে পুনরায় যাত্রা শুরু করেছে জাহাজটি।

এর আগে গতকাল সোমবার লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজ নিশানা করে হুতিদের নিয়ন্ত্রিত এলাকা থেকে ক্ষেপণাস্ত্র হামলা হয়। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে লোহিত সাগরের মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস লাবুনের দিকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। হোদেইদা উপকূলের আশপাশে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করেছে মার্কিন যুদ্ধবিমান। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত সপ্তাহে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। মূলত ইরানপন্থি এই বিদ্রোহী গোষ্ঠীদের সামরিক স্থাপনা নিশানা করেই শুক্রবার ভোরে ও রাতে দুই দফা হামলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, লোহিত সাগরে বিদেশি জাহাজে হুতিদের হামলার সক্ষমতা খর্ব করতে ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠীটির বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা করেছে তারা।

গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে হামাসের প্রতি সমর্থন জানায় হুতি বিদ্রোহীরা। তাদের সমর্থনের অংশ হিসেবে নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। নভেম্বরে ইসরায়েল সংশ্লিষ্ট গ্যালাক্সি লিডার জাহাজ জব্দ করার পর থেকে অন্তত ২৬টি জাহাজে হামলা চালিয়েছেন হুতিরা। তাদের হামলার ভয়ে বিভিন্ন জাহাজ কোম্পানি হয় লোহিত সাগর এড়িয়ে ভিন্ন পথে গন্তব্যে যাচ্ছে নতুবা চুক্তিই বাতিল করে দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১০

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১১

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৪

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৭

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৮

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X