কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

হঠাৎ ২ ব্রিটিশ যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষ

দুর্ঘটনাকবলিত দুই ব্রিটিশ যুদ্ধজাহাজ । ছবি : সংগৃহীত
দুর্ঘটনাকবলিত দুই ব্রিটিশ যুদ্ধজাহাজ । ছবি : সংগৃহীত

বাহরাইনের একটি বন্দরে যুক্তরাজ্যের দুটি যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) ব্রিটিশ নৌবাহিনীর বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।

সংঘর্ষে জড়ানো দুটি যুদ্ধজাহাজ হলো এইচএমএস চিডিংফোল্ড এবং এইচএমএস ব্যাঙ্গোর। মধ্যপ্রাচ্যের জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপত্তা বিধানে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এই দুই ব্রিটিশ যুদ্ধজাহাজ।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাহরাইনের একটি বন্দরে যুদ্ধজাহাজ চিডিংফোল্ড আরেকটি যুদ্ধজাহাজ ব্যাঙ্গোরকে সজোরে ধাক্কা দিচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। হতাহত না হলেও জাহাজে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক কী কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটল তা তদন্ত করছে যুক্তরাজ্যের নৌবাহিনী।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, বাহরাইনে দুটি যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষের বিষয়ে আমরা অবগত। এই ঘটনায় কেই হতাহতের হয়নি। তদন্ত চলমান থাকায় আর কোনো মন্তব্য করা ঠিক হবে না।

রিয়ার অ্যাডমিরাল এডওয়ার্ড আহলগ্রেন বলেন, ঠিক কী কারণে এ সংঘর্ষ হয়েছে, তা জানা যায়নি। আমরা আমাদের নৌ সেনাদের সর্বোচ্চ মানের প্রশিক্ষণ দিই। বিভিন্ন যন্ত্রপাতির সুরক্ষার মান কঠোরভাবে বাস্তবায়ন করি। এরপরও এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তবে যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন অব্যাহত রাখবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X