কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

৪ বছর পর কোমা থেকে উঠে প্রথমেই কোরআন চাইলেন তিনি

সৌদি নাগরিক ফারিস আবু বাতিন। ছবি : সংগৃহীত
সৌদি নাগরিক ফারিস আবু বাতিন। ছবি : সংগৃহীত

ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে কোমায় চলে যান সৌদি নাগরিক ফারিস আবু বাতিন। দীর্ঘ চার বছর হাসপাতালের বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকেন। সম্প্রতি কোমা থেকে স্বাভাবিক জীবনে ফেরেন তিনি। আর সুস্থ হয়ে প্রথমেই চেয়েছেন পবিত্র কোরআন।

সংবাদমাধ্যম আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আবু বাতিন জানান, কোমা থেকে ওঠার পর প্রথমই একটি কোরআন শরিফ চেয়েছিলেন তিনি।

২০১৯ সালে দুই ভাইয়ের সঙ্গে গাড়িতে যাওয়ার সময় রিয়াদের বাইরে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন আবু বাতিন। ওই দুর্ঘটনায় তার দুই ভাই নিহত হলেও বেঁচে যান তিনি। তবে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কোমায় চলে যান তিনি। এরপর ২০২৩ সালের মার্চ মাসে কোমা থেকে ওঠেন তিনি।

এই চার বছর আবু বাতিনের জীবন থমকে গেলেও থেমে ছিল না বিশ্ব। এ সময়ের মধ্যে বিশ্বে ঘটে গেছে বহু ঘটনা। এর মধ্যে অন্যতম করোনা মহামারি। তবে কোমায় থাকায় এর কিছুই জানতে পারেননি তিনি।

আবু বাতিন বলেন, ‘এ চার বছরে সমাজে অনেক পরিবর্তন হয়েছে। শহর বদলে গেছে।’ তবে করোনা মহামারি তার জন্য অনেক বড় চমক ছিল জানিয়ে আবু বাতিন জানান, অনেক কিছু ঘটার পর তিনি কোমা থেকে মুক্তি পান। তখন অনেকে তাকে কোভিড-১৯ বা করোনা মহামারি সম্পর্কে অবহিত করেন। করোনা সম্পর্কে জানতে পেরে তিনি অবাক হন। এমনকি এ সম্পর্কে প্রথমে কিছু বুঝতেই পারেননি। পরে ইউটিউব থেকে মহামারি সম্পর্কে জানেন।

এ ছাড়া এ সময়ের মধ্যে তার স্ত্রী একটি চাকরি পান এবং তিনি একাই সন্তানদের লালন-পালন করেন বলেও জানান আবু বাতিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X