কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০৮:০৩ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামবিদ্বেষ মোকাবিলায় ঐক্যের ডাক এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

পশ্চিমা দেশগুলোতে একের পর এক ঘটতে থাকা ইসলামোফোবিয়া (ইসলামবিদ্বেষ) ও জেনোফোবিয়া (অচেনার প্রতি ভয়) মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

গতকাল শনিবার পাকিস্তানি বংশোদ্ভূত চিকিৎসক সমিতির ৪৬তম বার্ষিক সম্মেলনে পাঠানো এক ভিডিওতে বার্তায় এ কথা বলেন তিনি।

এরদোয়ান বলেন, ‘সুইডেনে ঈদুল আজহার দিন আমাদের পবিত্র কোরআনের ওপর জঘন্য হামলা ইসলামোফোবিয়ার ভয়ংকর মাত্রাকে প্রকাশ করে।’ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশ্বের সব মুসলিমকে নিজ নিজ দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের সবার, সব মুসলমানদের মহান দায়িত্ব আছে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। তুরস্ক এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা যদি এক হয়ে কাজ করি তবে বিশ্বের কেউ আমাদের আক্রমণ করার সাহস পাবে না।’

এ সময় তুরস্ক ও পাকিস্তানের মধ্যে শক্তিশালী বন্ধনের বিষয়টিও তুলে ধরেন এরদোয়ান।

উল্লেখ্য, সুইডেনের স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে ঈদুল আজহার দিন পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে সমগ্র মুসলিম বিশ্ব।

বাংলাদেশ, তুরস্ক, ইরাক, ইরান, মিসর, সৌদি আরবসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এমনকি এ ঘটনায় ‘অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)’ জরুরি বৈঠক ডাকে। এমন পরিস্থিতিতে কোরআন পোড়ানোয় জড়িত ব্যক্তিকে আটক করে সুইডেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাস

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১০

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১১

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১২

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৩

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৪

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১৫

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১৬

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

১৭

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

১৮

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১৯

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

২০
X