কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

শিশুদের সামনে ধূমপান করলেই দেড় লাখ টাকা জরিমানা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ধূমপানের ক্ষতিকর প্রভাবের বিষয়ে অজানা নয় কারোর। প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক মানুষের ধূমপানের কারণে মৃত্যু হয়। কেবল ধূমপানকারী নিজে নয়, এর দ্বারা অন্যরাও প্রভাবিত হন। এবার ধূমপানের বিরুদ্ধে কঠোর আইন করেছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার (১৯ ফেব্রুয়ারি) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের সুরক্ষা দিতে বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে আমিরাত সরকার। দেশটির শিশু অধিকারসংক্রান্ত ওয়াদিমা আইনানুসারে শিশুদের সামনে ধূমপান বেআইনি ঘোষণা করা হয়েছে।

আইনানুসারে, দেশটিতে পাবলিক বা প্রাইভেট গাড়িতে বা আবদ্ধ জায়গায় ১২ বছরের কম বয়সী শিশুদের সামনে ধূমপানকে নিষিদ্ধ করা হয়েছে। সরকারের এ আইন অমান্য করলে ৫ হাজার দিরহাম জরিমানার বিধান রাখা হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় দেড় লাখ টাকা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, কোনো ব্যক্তি নিজে ধূমপান না করলেও ধূমপানকারীর সংস্পর্শে আসার কারণে তার স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ে। ফলে শিশুদের সামনে ধূমপানের কারণে তাদেরও স্বাস্থ্যগত ক্ষতি হতে পারে। এ ক্ষতি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শিশুদের সামনে ধূমপান নিষেধাজ্ঞার পাশাপাশি অপ্রাপ্তবয়স্কদের কাছে নিকোটিন বা তামাকজাতীয় পণ্যও নিষিদ্ধ করা হয়েছে। এ আইন অমান্য করলে ১৫ হাজার দিরহাম জরিমানার বিধান রাখা হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার লাখ টাকার কাছাকাছি। আইনানুসারে জরিমানা না দিলে তিন মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X