কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ১১:০৩ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৪, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলের বিচার চাইলেন মাখোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি : সংগৃহীত
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। দেশটির পক্ষ নিয়ে তিনি ইসরায়েলি সেনাদের বিচার দাবি করেছেন। শনিবার (০২ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার গাজায় ত্রাণপ্রত্যাশীদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মাখোঁ। তিনি এতে ইসরায়েলি সেনাদের ভূমিকার সত্যতা ও বিচার দাবি করেছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার উপত্যকায় ত্রাণপ্রত্যাশীদের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি সেনারা। এতে করে অন্তত ১১২ জন ফিলিস্তিনি নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত সাত শতাধিক ফিলিস্তিনি।

ইসরায়েলের দাবি, গাজার বাসিন্দারা ত্রাণের ট্রাক ঘিরে ফেলেছিল। এতে করে বিতরণের দায়িত্বে থাকা ইসরায়েলি সেনাদের বিপদের মুখে পড়েছিলেন। তাদের মতে, এ সময় পদদলিত হয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

ইসরায়েলের এক কর্মকর্তার দাবি, সেনারা সামান্য প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা ত্রাণবাহী ট্রাকের এতবেশি কাছাকাছি চলে এসেছিল যে, তাতে ইসরায়েলি সেনারা ভয় পেয়ে গেছিলেন। তিনি গাজার হতাহতের সংখ্যা উড়িয়ে দিলেও এ নিয়ে নিজে কোনো মন্তব্য করেননি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মাখোঁ বলেন, গাজার ছবিগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করছি। ইসরায়েলি সেনারা বেসামরিক লোকদের নিশানা করেছে। আমি এ গুলি চালানোর ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। সত্য ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার বিষয়টিও পোস্টে উল্লেখ করেন মাখোঁ।

তিনি বলেন, গাজায় অবিলম্বে যুদ্ধ কার্যকর করা জরুরি।

এর আগে গতকাল শুক্রবার ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী স্তেফান সেজোর্ন বলেন, স্বাধীন তদন্তের জন্য জাতিসংঘের আহ্বানকে সমর্থন করবে প্যারিস।

তিনি বলেন, কয়েক সপ্তাহ ধরে গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ। সেখানে যা ঘটছে তা অযৌক্তিক ও সমর্থনযোগ্য নয়। ইসরায়েলকে এটা শুনতে ও তাদের থামতে হবে। জাতিসংঘের মহাসচিবের কাছে স্বাধীন তদন্তের অনুরোধ করা হয়েছে—ফ্রান্স এটা সমর্থন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১০

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১১

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১২

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৩

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৪

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৫

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৬

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৮

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৯

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

২০
X