মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে তেল শোধনাগারে আগুন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইরানে তেল শোধনাগারে ভয়াবহ আগুন লেগেছে। দেশটির বন্দর নগরী আব্বাসের একটি তেল শোধনাগারে এ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৭ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রক্ষণাবেক্ষণের সময় শোধনাগারটিতে আগুন লাগে। আগুন লাগা ওই তেল শোধনাগারটির নাম আফতাব অয়েল রিফাইনারি। কারখানাটিতে আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

অন্যদিকে সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, আগুনে বেশ কয়েকজন আহত এবং নিহত হয়েছেন। তবে এ ব্যাপারে কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি বলেও সতর্ক করেছে সংবাদমাধ্যমটি।

শোধনাগারটি এক বিবৃতিতে জানিয়েছে, আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া আহতদের অবস্থা স্থিতিশীল বলেও জানিয়েছে কোম্পানিটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১০

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১১

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১২

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৩

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৪

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৬

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৭

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৮

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

২০
X