কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

লোহিত সাগরে ১৫ ড্রোন ভূপাতিতের দাবি মার্কিন জোটের

ইয়েমেনকে নিশানা করে মার্কিন রণতরীর হামলা। ছবি : রয়টার্স
ইয়েমেনকে নিশানা করে মার্কিন রণতরীর হামলা। ছবি : রয়টার্স

লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। গাজায় ইসরায়েলি হামলার জবাবে ফিলিস্তিনের পক্ষ নিয়ে তারা এসব জাহাজে হামলা চালিয়ে আসছে। দেশটির এ বিদ্রোহীদের কাছে নাজেহাল হয়ে পড়েছে পশ্চিমা বিশ্বও। তারা হুতিদের রুখতে একটি জোট গঠন করছে। জোটটি লোহিত সাগরে ১৫ ড্রোন ভূপাতিতের দাবি করেছে। শনিবার (৯ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ও বিমান ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ছোড়া ১৫ ড্রোন ভূপাতিত করেছে। লোহিত সাগরের এলাকা থেকে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম শনিবার জানিয়েছে, মার্কিন নৌ জোট লোহিত সাগর ও এডেন উপসাগরে হুতিদের বড় হামলার জবাব দিয়েছে। স্থানীয় সময় ভোর ৪টা থেকে সাড়ে ৬টার মধ্যে এসব হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে সেন্টকম জানিয়েছে, এসব ড্রোন বাণিজ্যিক জাহাজ, মার্কিন নৌবাহিনী এবং এ অঞ্চলে গঠিত তাদের জোটের জন্য আসন্ন হুমকির কারণ ছিল।

সেন্টকম আরও জানায়, নৌপথে চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, শনিবার তারা দুটি সামরিক অভিযান চালিয়েছে। এরমধ্যে এডেন উপসাগরে মার্কিন বাল্ক ক্যারিয়ার প্রোপেল ফরচুনকে একটি অভিযানে নিশানা করা হয়েছে।

তিনি বলেন, দ্বিতীয় অভিযানে লোহিত সাগর ও এডন উপসাগরে বেশ কয়েকটি মার্কিন সামরিক ডেস্ট্রয়ারকে নিশানা করা হয়েছে। এগুলোকে লক্ষ্য করে ৩৭টি ড্রোন হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি।

মূলত গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে হামাসের প্রতি সমর্থন জানায় হুতি বিদ্রোহীরা। তাদের সমর্থনের অংশ হিসেবে নভেম্বর থেকে এডেন উপসাগর ও লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। এরপর এই তালিকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজের নাম যুক্ত করে ইরানপন্থি গোষ্ঠীটি।

তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা।

লোহিত সাগরে হামলা ঠেকাতে হুতিদের নিশানা করে যৌথ অভিযান পরিচালনা করেছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। যৌথ অভিযান ছাড়াও প্রায় প্রতিদিন হুতিদের বিভিন্ন স্থাপনায় হামলা করে আসছে যুক্তরাষ্ট্র। তবে এত এত হামলা করেও এখনো হুতিদের থামাতে পারছে না পশ্চিমারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১০

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১১

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১২

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৩

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৪

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৫

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৬

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৭

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৮

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৯

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

২০
X