কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

হাজিদের জন্য যুগান্তকারী পদক্ষেপ সৌদির

ওমরাহকারীদের জন্য গালফ কার্ট সেবা চালু। ছবি : সংগৃহীত
ওমরাহকারীদের জন্য গালফ কার্ট সেবা চালু। ছবি : সংগৃহীত

হাজিদের জন্য যুগান্তকারী পদেক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটি বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম ওমরাহকারীদের নতুন ব্যবস্থা চালু করেছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাবা তাওয়াফের জন্য নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন থেকে বয়স্ক ও শারীরিকভাবে অক্ষমরা স্মার্ট গলফ কার্টের মাধ্যমে তাওয়াফ করতে পারবেন।

ওমরাহর জন্য পিক সিজন হিসেবে ধরা হয় পবিত্র রমজান মাসকে। এ মাসে প্রতিদিন হাজারও মানুষ কাবায় ভিড় করেন। তাদের মধ্যে অনেক অসুস্থ ও বয়স্ক লোকেরা রয়েছেন। তাদের ওমরাহর কার্যক্রম সহজ করতেই মক্কার গ্রান্ড মসজিদে গলফ কার্ট আনা হয়েছে।

মসজিদের ছাদে সুন্দরভাবে চলার জন্য এগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে। মসজিদের ছাদে ওঠার জন্য ওমরাহকারীদের বাদশা আব্দুল আজিজ গেট এবং বাব আল উমরাহ লিফটের কাছে যেতে হবে।

গলফ কার্টে তাওয়াফের জন্য সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রতিদিন বিকেল ৪টা থেকে ভোর ৪টা পর্যন্ত এ ব্যবস্থা চালু থাকবে। প্রতিটি গলফ কার্টে ১০ জন ওমরাকারী একসঙ্গে বসতে পারবেন। তাওয়াফের জন্য জায়গাটিতে ৫০টি গলফ কার্ট রাখা হয়েছে। এ সেবার জন্য একেকজনকে ২৫ রিয়াল খরচ করতে হবে।

গলফ কার্টে করে ওমরার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে, ওমরাহ পালনকারীরা কার্টে বসে আছেন। আর তাদের নিয়ে তাওয়াফের কার্যক্রম করছে এ কার্ট সার্ভিস।

২০১৪ সালে কাবা তাওয়াফের জন্য গলফ কার্ট চালুর পরিকল্পনা করে সৌদি আরব। বাদশা আব্দুল্লাহ সাধারণ মানুষের সুবিধার্থে এ সেবা চালুর নির্দেশনা দিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X