কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রমজানের প্রথম ১০ দিনে মসজিদে নববীতে কোটি মুসল্লির নামাজ আদায়

প্রতি বছর রমজান এলেই মসজিদে নববীতে মুসল্লিদের উপস্থিতি বহুগুণ বেড়ে যায়। ছবি : সংগৃহীত
প্রতি বছর রমজান এলেই মসজিদে নববীতে মুসল্লিদের উপস্থিতি বহুগুণ বেড়ে যায়। ছবি : সংগৃহীত

সৌদি আরবের মদিনা হলো নবীর শহর। আরবি ভাষায় যাকে বলা হয় মদিনাতুন নবী। এই মদিনা শহরের প্রাণকেন্দ্রে মসজিদে নববী অবস্থিত। ইসলাম ধর্মের পবিত্র স্থানগুলোর মধ্যে এই মসজিদ অন্যতম। তাই প্রতি বছর রমজান এলেই মসজিদে নববীতে মুসল্লিদের উপস্থিতি বহুগুণ বেড়ে যায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। রমজানের প্রথম ১০ দিনে এক কোটির বেশি মুসল্লি মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন। তার মানে হলো রহমতের ১০ দিনের প্রতিদিন ১০ লাখ করে মানুষ পবিত্র এই মসজিদে নামাজ আদায় করেছেন। খবর গাল্ফ নিউজের।

পবিত্র কাবা ও মসজিদে নববীর রক্ষক সৌদি জেনারেল অথরিটি জানিয়েছে, রমজানের প্রথম ১০ দিনে এক কোটির বেশি মুসল্লি মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন। সবার মসজিদে আগমন সহজ এবং মুসল্লিরা যেন সুখকর অভিজ্ঞতা নিয়ে ফিরে যেতে পারেন সেটা নিশ্চিত করতে উন্নতমানের সেবা দেওয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রমজানের প্রথম ১০ দিনে মোট ৯৮ লাখ ১৮ হাজার ৪৭৪ জন মুসল্লি মসজিদে নববিতে নামাজ আদায় করেছেন। হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করেছেন আরও ৭ লাখ ৩৯ হাজার ৭০২ জন ধর্মপ্রাণ মানুষ।

এ ছাড়া এ সময় প্রায় দুই লাখ বোতল জমজমের পানি বিতরণ করা হয়েছে। ৩০ লাখের মতো রোজাদারকে ইফতার দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১০

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১১

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৩

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৪

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৫

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৬

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৭

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৮

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৯

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

২০
X