কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে কাবা থেকে ৪ হাজার মুসল্লি গ্রেপ্তার

পবিত্র কাবা। ছবি : সংগৃহীত
পবিত্র কাবা। ছবি : সংগৃহীত

রমজানে দুঃসংবাদ দিয়েছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, নেতিবাচক আচরণ করায় রমজানে পবিত্র কাবা থেকে এখন পর্যন্ত ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩১ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদেনে বলা হয়েছে, কেবল মুসল্লিদের গ্রেপ্তার নয়, ওমরাহর ভুয়া অফার দিয়ে বিদেশিদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৩৫টি প্রতারক প্রতিষ্ঠানকে শনাক্ত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে বন্ধও করে দিয়েছে দেশটির সরকার।

রমজানে মুসল্লিদের নিরাপত্তা ও ইবাদতের পরিবেশ নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। এরই অংশ হিসেবে এসব মুসল্লিকে গ্রেপ্তার করা হয়েছে।

রমজান মাসে পবিত্র ওমরাহ পালনে ইসলামে বিশেষ মর্যাদা রয়েছে। ফলে বছরের এ সময়ে মুসল্লিদের আনাগোনা অনেকাংশে বেড়ে যায়। এ ভিড় সামাল দিতে নানা পদক্ষেপের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

পবিত্র রমজান মাসকে ওমরাহর পিক সিজন ধরা হয়। এ সময়ে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বেশকিছু নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় মুসল্লিদের যেসব হোটেলে নামাজের ব্যবস্থা রয়েছে সেখানে নামাজ পড়তে বলা হয়েছে।

এর আগে সৌদি জেনারেল অথরিটি জানিয়েছিল, রমজানের প্রথম ১০ দিনে এক কোটির বেশি মুসল্লি মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন। সবার মসজিদে আগমন সহজ এবং মুসল্লিরা যেন সুখকর অভিজ্ঞতা নিয়ে ফিরে যেতে পারেন সেটা নিশ্চিত করতে উন্নতমানের সেবা দেওয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রমজানের প্রথম ১০ দিনে মোট ৯৮ লাখ ১৮ হাজার ৪৭৪ জন মুসল্লি মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন। হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করেছেন আরও ৭ লাখ ৩৯ হাজার ৭০২ জন ধর্মপ্রাণ মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১০

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১১

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১২

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৩

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৪

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৫

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৬

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৭

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৮

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৯

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

২০
X