কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

ঈদ উপলক্ষে আমিরাতে ৯ দিনের ছুটি ঘোষণা

পুরোনো ছবি
পুরোনো ছবি

ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই খুশি। দীর্ঘ এক মাসের পবিত্র সিয়াম সাধনার পর আসে এই খুশির দিন। তাই সারা বিশ্বের মুসলমানদের কাছে বিশেষ একটি দিন এটি। ইতিমধ্যে পবিত্র ঈদ সামনে রেখে দুনিয়াজুড়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে। পিছিয়ে নেই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতও। ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা। রোববার (৮ এপ্রিল) থেকে এই ছুটি শুরু হবে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। সোমবার থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

তবে শনি ও রোববার আমিরাতে সাপ্তাহিক সরকারি ছুটি থাকে। তাই সাত দিনের এই ছুটির সঙ্গে এই দিনও যোগ হবে। ফলে সব মিলিয়ে এবারের ঈদে টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন আমিরাতের সরকারি চাকরিজীবীরা।

সাধারণত হিজরি বর্ষের মাস চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয়। তেমনি চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান মাস ২৯ বা ৩০ দিনে শেষ হয়। রমজানের পরেই আসে শাওয়াল মাস। এই মাসের প্রথম দিনে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হয়।

তবে এবার চাঁদ দেখা যাক, বা না যাক আগামী ৮ তারিখ থেকেই আমিরাতে ঈদের ছুটি শুরু হবে। আর এই হিসাব মাথায় রেখেই সব প্রস্তুতি শুরু করেছেন আমিরাতের বাসিন্দারা। ঈদ ঘিরে তাদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বর্তমানে তুঙ্গে রয়েছে।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরবে সরকারি ও বেসরকারি খাতের চাকরিজীবীদের চার দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সোমবার (৮ এপ্রিল) থেকে চার দিনের সরকারি ছুটি শুরু হবে। কর্মচারীরা ১৪ এপ্রিল (রোববার) স্বাভাবিক কাজে ফিরবেন।

তবে সৌদি আরবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে। ফলে এই দুদিনও ঈদের ছুটির সঙ্গে যোগ হবে। ফলে সব মিলিয়ে টানা ছয় দিনের ঈদের ছুটি পাবেন সৌদিবাসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১০

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১১

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১২

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৪

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৫

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৬

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৮

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৯

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২০
X