কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৭:৪৪ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদে নববীতে ইতিকাফে বসেছেন ৪৭০০ মুসল্লি

মসজিদে নববী। ছবি : সংগৃহীত
মসজিদে নববী। ছবি : সংগৃহীত

বিদায় নিচ্ছে পবিত্র রমজান। প্রতি বছর এই মাসের শেষ দশকে সৌদি আরবের মদিনা শহরের মসজিদে নববীতে ইতিকাফে বসেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুসলমানরা। রেজিস্ট্রেশনের পর নির্দিষ্ট প্রক্রিয়া মেনে এই ইতিকাফে যুক্ত হতে হয়। সেই ধারাবাহিকতায় চলতি বছর ইসলামের দ্বিতীয় পবিত্রতম এই মসজিদে ইতিকাফ করছেন প্রায় ৪ হাজার ৭০০ মুসল্লি।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদে নববীতে ইতিকাফরত সব মুসল্লিকে খাবার ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সেবা প্রদান করছে সৌদি কর্তৃপক্ষ। নিরাপত্তাসহ অন্যান্য ইস্যুতেও তৎপর রয়েছে সংশ্লিষ্ট বাহিনী। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদে নববীতে ইতিকাফ পালনকারী মুসলমানদের সার্বিক প্রয়োজনে পাশে থাকছে দেশটির সরকার। দ্য জেনারেল অথরিটি ফর দ্য প্রফেট মস্ক অ্যাফেয়ার্স ইতিকাফ পালনকারীদের জন্য ইফতার ও সেহেরির খাবারের পাশাপাশি মসজিদে প্রবেশের ব্রেসলেটসহ অন্যান্য পরিষেবা ও মোবাইল চার্জার প্রদান করছে।

পুরুষ ও নারী ইতিকাফ পালনকারীদের জন্য আলাদা জায়গা বরাদ্দ করা হয়েছে মসজিদে নববীতে। দ্য জেনারেল অথরিটি ফর দ্য প্রফেট মস্ক অ্যাফেয়ার্স জানিয়েছে, চলতি বছর ৭০০ জন নারীসহ ইতিকাফরত মোট মুসল্লির সংখ্যা ৪ হাজার ৭০০। নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তাদের নববীতে ইতিকাফ করার অনুমতি দেওয়া হয়েছে।

জানা যায়, ইতিকাফের এলাকা সুরক্ষিত করা এবং এই ইবাদত পালনকারীদের সেখানে প্রবেশের জন্য নির্ধারিত গেটে পারমিট চেক করার জন্য একটি অনুমোদিত নিরাপত্তা বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া চাইলেই বাইরের কেউ ইতিকাফস্থলে যেতে পারেন না।

ইতিকাফের অর্থ হলো নবী মোহাম্মদ (সা.) এর সুন্নত অনুসরণ করে একজন মুসলমান শুধু ইবাদত করার এবং আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করেন। রমজান মাসের শেষ ১০ দিনে মসজিদে ইতিকাফ পালন করতে হয়। গত ১১ মার্চ সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হয়েছে এবং মাসটি আগামী ৯ এপ্রিল শেষ হবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১০

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১২

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৪

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৫

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৭

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৮

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৯

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

২০
X