কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০১:০৯ এএম
অনলাইন সংস্করণ

আরব আমিরাতে ঈদুল ফিতর আজ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তাই আমিরাতের সাতটি প্রদেশ জুড়ে ঈদের জামাতের সময় ঘোষণা করা হয়েছে।

ঈদের দিন সকাল ৬টা থেকে ৬টা ২৫মিনিটের মধ্যে আমিরাত জুড়ে মসজিদ ও ঈদগাহে জামাতগুলো অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার (৯ এপ্রিল) ঈদের জামাতের সময়সূচি প্রকাশ করা হয়।

জামাতের সময়সূচি

আবুধাবিতে ঈদের জামাত সকাল ৬টা ২২মিনিটে অনুষ্ঠিত হবে। আল আইনে সকাল ৬টা ১৫মিনিটে, দুবাইয়ে সকাল ৬টা ২০মিনিটে, শারজাহে সকাল ৬টা ১৭মিনিটে, আজমানে সকাল ৬টা ১৭মিনিটে ফুজাইরাহে সকাল ৬টা ১৪মিনিটে, উম্ম আল কুইনে সকাল ৬টা ১৩মিনিটে এবং রাস আল খাইমাহে সকাল ৬টা ১৫মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের জামাত সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বড় বড় ঈদগাহ ও মসজিদগুলোতে স্থানীয় প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আবুধাবি শেখ জায়েদ গ্রান্ড মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। এরপর আবুধাবির আল মুশরিফ প্যালেসে বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ আল মাখতুম দুবাইয়ের আল জাবিল মসজিদে নামাজ আদায় করে জাবিল প্যালেসে বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X