কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের প্রতিশ্রুতি ইরানের

আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

রমজান মাসে গাজা উপত্যকায় অপরাধের জন্য ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের নিন্দা জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পবিত্র ঈদুল ফিতরের ভাষণে এ নিন্দা জানিয়েছেন। এ সময় তিনি সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলার প্রতিশোধ নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন।

বুধবার (১০ এপ্রিল) ইরানের রাজধানী তেহরানে হাজারো মানুষের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ প্র‌তিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, বিদ্বেষপূর্ণ শাসকগোষ্ঠী ভুল করেছে। এর জন্য অবশ্যই তাদের শাস্তি পেতে হবে, শাস্তি পেতেই হবে...।

গাজায় ইসরায়েলি হামলায় সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তীব্র সমালোচনা করেন ইরানের এ সর্বোচ্চ নেতা। তিনি বলেন, আমেরিকার মৃত্যু হোক বলে বিপুল জনতা এখন স্লোগান দিচ্ছে। তারা আমাদের কনস্যুলেটে হামলা চালিয়েছে। এর মানে তারা আমাদের মাটিতে হামলা চালিয়েছে।

ইরানের এমন হুমকির পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ হিব্রু ও ফারসি ভাষায় এক্সে এক পোস্টে জানান, ইরান তার নিজ ভূখণ্ড থেকে যদি হামলা করে তাহলে ইসরায়েল এ হামলার জবাব দেবে। তারাও ইরানে আক্রমণ চালাবে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল দামেস্কে ইরানের কনস্যুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটির এ হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার নিহত হন। এরপর থেকে খামেনিসহ ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা বারবার প্রতিশোধের হুঁশিয়ারি জানিয়ে আসছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১০

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১১

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১২

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৩

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৪

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৫

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৬

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৭

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৮

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

২০
X