কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় ফের শক্তি দেখাল আইএস, ২৮ সেনা নিহত

সিরিয়ায় সেনাদের ওপর হামলা করে আইএস। ছবি : সংগৃহীত
সিরিয়ায় সেনাদের ওপর হামলা করে আইএস। ছবি : সংগৃহীত

সিরিয়ায় পৃথক দুটি হামলায় ২৮ সেনা নিহত হয়েছেন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলা করেছে। এর মধ্য দিয়ে আবারও শক্তির জানান দিল গোষ্ঠীটি।

দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদনে বলা হয়, দেশটির মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শনিবার এ তথ্য জানিয়েছে।

তারা জানায়, শুক্রবার সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ হোমসে সেনাসদস্যদের বহনকারী একটি বাসকে লক্ষ্য করে হামলা হয়। এতে ওই বাসের ২২ জন যাত্রীর সবাই নিহত হন।

নিহতরা সিরীয় সরকারপন্থি কুদস ব্রিগেডের সেনা। এসব যোদ্ধা জাতিগতভাবে ফিলিস্তিনি। কুদস ব্রিগেড দামেস্কের মিত্র মস্কোর আর্থিক ও সামরিক সহায়তা পেয়ে আসছে।

একই দিন সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর আল বুকামালের একটি সামরিক ঘাঁটিতে হামলা হয়। ওই হামলায় ছয় সিরীয় সেনা নিহত হন।

সিরিয়া এবং ইরাকে ২০১৪ সালে আইএসের উত্থান ঘটে। তারা দুই দেশের বিশাল ভূখণ্ড দখলে নিয়ে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে। পরে বিভিন্ন দেশের অভিযানে ২০১৯ সালে সিরিয়ায় পরাজিত হয়। কিন্তু তাদের চোরাগোপ্তা হামলা চলছিল।

এর আগে মার্চ মাসে আইএসআইএসের জঙ্গিদের হামলায় পূর্ব সিরিয়ার মরুভূমিতে আট সিরীয় সেনা নিহত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১০

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১১

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১২

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৩

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৪

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৫

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৭

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৮

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৯

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

২০
X