কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০১:৪০ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

এবার সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

সিরিয়ায় মার্কিন বাহিনী। ছবি : সংগৃহীত
সিরিয়ায় মার্কিন বাহিনী। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের কোনো দেশে যুক্তরাষ্ট্রের খবরদারি আর দেখতে চায় না ইরান। তাই তো ইরাক-সিরিয়ায় একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে নাস্তানাবুদ করছে যুক্তরাষ্ট্রকে। এবার সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। তবে ইরাক থেকে এই হামলা কারা চালিয়েছে তা এখনো জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্র মনে করছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোই এই হামলা করেছে।

সব শেষ গেল ফেব্রুয়ারিতে ইরানে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল। এরপর বেশকিছু দিন বন্ধ ছিল মার্কিন বাহিনীর ওপর হামলা। কিন্তু ইসরায়েলের সাথে ইরানের উত্তেজনার মধ্যে নতুন করে সিরিয়ার মার্কিন ঘাঁটিতে চালানো হয়েছে ড্রোন হামলা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইরাকের জুম্মার শহর থেকে পাঁচটি রকেট হামলা চালানো হয়েছে।

তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মেদ শিয়া এলা সুদানি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করে দেশে ফেরার পরই এ হামলার ঘটনা ঘটে।

বলা হচ্ছে, ইরাকে মার্কিন সামরিক জোটের কার্যক্রম শেষ করার আলোচনা ধীরগতিতে আগানোর ফলে ইরাকের সশস্ত্র বাহিনী তিন মাস হামলার বন্ধ রাখার পর পুনরায় হামলা শুরু করেছে। কিন্তু কারা এই হামলা চালাল সে সম্পর্কে পরিষ্কার কোনো বার্তা পাওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের ধারণা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে। তবে তা স্বীকার করেনি তেহরান।

নাম না প্রকাশের শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরাক থেকে সিরিয়ার রুমালিয়ানে একটি জোট ঘাঁটিতে পাঁচটির বেশি রকেট হামলা চালানো হয়েছে। তবে এতে কোনো মার্কিনি আহত হয়নি। রকেট হামলা নির্দিষ্ট স্থানে আঘাতে হানার আগেই সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১০

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১১

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১২

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৩

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৪

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৫

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৬

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৭

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৮

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৯

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

২০
X