কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১২:৪১ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ভেঙে ফেলা হলো ৩০০ বছরের পুরোনো মসজিদ

৩০০ বছরের পুরোনো মসজিদটি ভেঙে ফেলা হয়েছে সড়ক সম্প্রসারণের জন্য। ছবি: সংগৃহীত
৩০০ বছরের পুরোনো মসজিদটি ভেঙে ফেলা হয়েছে সড়ক সম্প্রসারণের জন্য। ছবি: সংগৃহীত

সড়ক সম্প্রসারণের জন্য ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরাতে ৩০০ বছরের পুরোনো একটি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। গত শুক্রবার (১৪ জুলাই) বুলডোজার দিয়ে মসজিদটি গুঁড়িয়ে দেওয়া হয়। এভাবে প্রাচীন মসজিদ ভেঙে ফেলায় দেশটির সাধারণ মানুষের পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক কর্তৃপক্ষ নিন্দায় সরব হয়েছে।

ইরাকের প্রশাসন বলছে, মসজিদসংলগ্ন সড়কটি বেশ সংকীর্ণ। এতে ওই এলাকায় ব্যাপক যানজট দেখা দেয়। সড়কটির সম্প্রসারণের জন্য প্রাচীন মসজিদটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন বসরার গভর্নর। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।

ইরাকের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আহমেদ আর-বাদরানি বলেছেন, মসজিদটি ভেঙে ফেলার বিষয়ে তাদের আপত্তি ছিল। কিন্তু বসরার গভর্নর ও স্থানীয় কর্তৃপক্ষ সড়ক সম্প্রসারণের জন্য মসজিদটি অন্য কোথাও সরিয়ে নিতে চেয়েছিলেন। এখন ইরাকের সংস্কৃতি মন্ত্রণালয় বসরার প্রাচীন এই মসজিদের আদলে আরেকটি মসজিদ বানাতে চায়।

১৭২৭ সালে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। এতে ১১ মিটার বা ৩৬ ফুট উঁচু একটি মিনার ছিল। মসজিদটির দেয়াল ছিল লাল মাটির তৈরি ইটের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জীবন তো একটাই’— নতুন ভিডিওতে যে বার্তা দিলেন কেয়া পায়েল

কুমিল্লায় খালের ওপর গড়ে ওঠা ৩৩ অবৈধ দোকান উচ্ছেদ

টানা দশম রাতে ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

ফাইনালে বিতর্কের পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

ভিডিও, দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ: ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী

‘বাব আল-মান্দেব ঘিরে হুমকি জ্বালানি বাজারের উদ্বেগ বাড়াচ্ছে’

নারীদের চলাফেরা ও পোশাক পরিধান নিয়ে এমপি নজরুলের পুরোনো বক্তব্য ভাইরাল

৩০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক 

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডেপুটি স্পিকার

বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু, চূড়ান্ত তালিকায় যে ১২ গোল

১০

খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে প্রাণ গেল যুবকের

১১

মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বাড়ছে: ইরানের প্রেসিডেন্ট

১২

প্রেম-বিচ্ছেদের জেরে অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

১৩

মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসের অনলাইন ভোটগ্রহণ শুরু

১৪

এমপি নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে বিরোধীদলকে রাশেদ খাঁনের খোঁচা

১৫

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট

১৬

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে গণপিটুনি

১৭

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহৃত, গ্রেপ্তার ৪

১৮

জালিয়াতির পুরোনো মামলায় হরিদাসের এক বছরের সাজা কার্যকর

১৯

দাবানলের ঝুঁকিতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি

২০
X