কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

এবার মক্কা ও মদিনায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পবিত্র কাবা শরিফের আকাশ কালো মেঘে ঢাকা। পুরোনো ছবি
পবিত্র কাবা শরিফের আকাশ কালো মেঘে ঢাকা। পুরোনো ছবি

এবার পবিত্র নগরী মক্কা ও মদিনায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) এ পূর্বাভাস প্রচার করছে। খবর গালফ নিউজের।

পূর্বাভাসে বলা হয়, আগামী সপ্তাহ থেকে মক্কা ও মদিনায় ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। এ দুই শহরে ৫০ থেকে ৬০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের বাহা, আসির ও জিজান এবং উত্তর-পশ্চিমের তাবুকসহ অন্যান্য অঞ্চলে বিস্তৃত হতে পারে।

এ ছাড়া উত্তর রিয়াদ ও পূর্ব প্রদেশের পূর্বাঞ্চলেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মক্কা ও মদিনার বৃষ্টি শেষে মে মাসের প্রথম সপ্তাহে সেখানে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওই সময় বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। আবহাওয়াজনিত পরামর্শ মেনে চলা এবং সবাইকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে।

এর আগে আরবের কয়েকটি দেশে নজিরবিহীন বৃষ্টি শুরু হয়। ওমান, সংযুক্ত আরব আমিরাতের দুবাই বৃষ্টির পানিতে তলিয়ে যায়। সৌদি আরবের কয়েকটি স্থানেও প্রবল বৃষ্টি হয়।

এতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। তলিয়ে যায় রাস্তা-ঘাটসহ বিভিন্ন এলাকা, এমনকি বিমানবন্দরও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১০

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১১

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১২

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৩

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৪

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৫

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৬

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৭

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৮

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৯

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

২০
X