কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ১০:৫০ পিএম
আপডেট : ০৮ মে ২০২৪, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

রাফায় মসজিদে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

ফিলিস্তিনের রাফায় মসজিদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের রাফায় মসজিদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজার রাফায় একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। রাফা শহরের কেন্দ্রে অবস্থিত ওই মসজিদে একটি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। মঙ্গলবার (৭ মে) মসজিদটিতে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, মসজিদটি একটি বাজারের পাশে অবস্থিত। ইসরায়েলের সম্ভাব্য হামলার ভয়ে স্থানীয়রা তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য সেখানে ছিলেন। ফলে সে সময় বাজারটিতে অনেক মানুষের ভিড় ছিল।

তবে মসজিদে চালানো হামলাটি ‘সতর্কতামূলক হামলা’ ছিল বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আলজাজিরা। মূলত বড় ধরনের হামলার পূর্ব-সতর্কতা হিসেবে এ ধরনের হামলা চালানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের এ হামলার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে, মঙ্গলবার (৭ মে) সকালে রাফার মিশর সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান নেয় ইসরায়েলি সেনারা। সেখানে তারা ট্যাংকসহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করে।

এদিকে, রাফাহ ক্রসিংয়ে এক রাতেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের ২০ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল সেনাবাহিনী।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, সোমবার (৬ মে) রাতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) পূর্ব রাফায় হামলা চালায়। তাদের দাবি, রাফায় হামাসের ঘাঁটি আছে বলে গোয়েন্দা বার্তা পাওয়ার পরই সেখানে অভিযান চালায় আইডিএফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X