কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১০:১০ এএম
আপডেট : ৩০ মে ২০২৪, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের ভিসা নিয়ে বড় সুখবর দিল ওমান

বাংলাদেশ ও ওমানের পতাকা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও ওমানের পতাকা। ছবি : সংগৃহীত

বাংলাদেশিদের জন্য ফের ভিসা চালু করতে যাচ্ছে ওমান। এবার ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা দেওয়া হতে পারে। বুধবার (২৯ মে) বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হকের বরাতে টাইমস অব ওমান এ খবর জানায়।

গত বছর বাংলাদেশিদের জন্য হঠাৎ করেই ভিসা দেওয়া স্থগিত করে ওমান সরকার। গত ৩১ অক্টোবর রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। আর এটি তখন থেকেই কার্যকর হয়েছে।

বুধবারের ওই প্রতিবেদনে বলা হয়, এবার ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা দেবে ওমান। এর মধ্যে আছে, ফ্যামিলি ভিসা, জিসিসি দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট ভিসা, চি‌কিৎসক ভিসা, প্রকৌশলী ভিসা, নার্স ভিসা, শিক্ষক ভিসা, হিসাবরক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসা এবং সব ধরনের অফিসিয়াল ভিসা।

তবে এ ব্যাপারে ওমান সরকারের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এবং কালবেলাও স্বাধীনভাবে বিষয়টি নিশ্চিত হতে পারেনি।

জানা গেছে, গত বছর ওমানের ভিসা বন্ধের পর দেশটিতে বাংলাদেশি নাগরিকদের আগমন ৫০ শতাংশের বেশি কমেছে। এতে ওমানও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

গত বছর সাধারণ ক্যাটাগরির ভিসা বন্ধের পাশাপাশি রয়্যাল ওমান পুলিশ আরও কিছু নিষেধাজ্ঞা দেয়। তাদের এক বিবৃতিতে বলা হয়, পর্যটক ও ভ্রমণ ভিসায় যে বিদেশিরা ইতোমধ্যে ওমানে এসেছেন, তাদের জন্য ‘ভিসা পরিবর্তন’ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর আগে পর্যটন ও ভ্রমণ ভিসায় ওমানে গিয়ে প্রবাসীরা কর্মী হিসেবে ভিসা নিতে পারতেন। ‘ভিসা পরিবর্তন’ কার্যক্রম স্থগিত হওয়ায় যারা কর্মী হিসেবে ভিসা নিতে চান, তাদের নিজ দেশে ফিরে কাজের ভিসা নিয়ে ওমানে যেতে হবে। তবে এ সুযোগ বাংলাদেশিদের জন্য থাকছে না। কারণ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত রয়েছে।

এ বিষয়ে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছিলেন, ‘ওমানে লোকজন নেওয়ার ব্যাপারে যে সুযোগ পাওয়া গিয়েছিল, মানব পাচারকারীরা তার অপব্যবহার করছেন। এর ফলে হয়তো ওমান ভিসা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের কর্মীরা দীর্ঘদিন ধরে দেশটিতে কাজ করছেন, এটি বিবেচনায় নিয়ে ওমানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হবে। এ ব্যাপারে রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১০

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১১

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১২

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৩

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৪

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৫

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৬

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৭

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৮

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৯

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

২০
X