কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৪, ০৮:২৫ এএম
আপডেট : ০১ জুন ২০২৪, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘে ইব্রাহিম রাইসিকে সম্মান

জাতিসংঘে ইরানের শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতি সম্মান প্রদর্শন। ছবি : সংগৃহীত
জাতিসংঘে ইরানের শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতি সম্মান প্রদর্শন। ছবি : সংগৃহীত

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ অন্যান্য নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার (৩০ মে) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে এক স্মরণসভা অনুষ্ঠানে এই শ্রদ্ধা জানানো হয়।

বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের উপস্থিতে এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ইরানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস এই অনুষ্ঠানে বলেছেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো আমার কর্তব্য, যিনি ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য শহীদের প্রতি স্মরণ অনুষ্ঠানে বলেছেন, ইব্রাহিম রাইসি দেশ ও অঞ্চলের জন্য অত্যন্ত কঠিন সময়ে ইরানের নেতৃত্ব দিয়েছেন।

এ ছাড়া জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলোর প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে ইরানের সরকার ও জনগণের প্রতি তাদের সহানুভূতি প্রকাশ করে বলেছেন, ইরানের শহীদ প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করেছিলেন। তাদের নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র ইরান উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জাতিসংঘে আফ্রিকান দেশগুলোর গ্রুপ ইরানের সরকার ও জাতির প্রতি তাদের সহানুভূতি প্রকাশ করেছে এবং ঘোষণা করেছে, রাইসি ও আমির আবদুল্লাহিয়ান ইরান ও আফ্রিকার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করতে এবং এ দেশগুলোর মধ্যে সহযোগিতা ও বোঝাপড়া জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এদিকে ইসলামি সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর পক্ষ থেকে জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি ইরানের শহীদ প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টাকে সম্মান জানান।

সূত্র: পার্স টিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১০

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১১

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১২

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৩

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৪

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৫

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৬

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৭

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

২০
X