কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০১:০০ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৪, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশত্যাগের হুমকি ইসরায়েলি চিকিৎসকদের

ইসরায়েলে সাম্প্রতিক এক বিক্ষোভ। ছবি : সংগৃহীত
ইসরায়েলে সাম্প্রতিক এক বিক্ষোভ। ছবি : সংগৃহীত

দীর্ঘ আট মাস ধরে চলা ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ বন্ধে বিশ্বের বিভিন্ন প্রান্তে সরব হয়ে উঠেছে মুক্তিকামী নাগরিকরা। গাজায় হামাসের হাতে ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং যুদ্ধ বন্ধের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে খোদ ইসরায়েলি নাগরিকরাও।

এরই মধ্যে অভিনব এক দাবিতে ইসরায়েল ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির চিকিৎসকরা। বলা হচ্ছে- এ ঘোষণা শুধু অভ্যন্তরীণ অস্থিতিশীলতাই তৈরি করবে না বরং ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকেও হুমকির মুখে ফেলবে।

ইসরায়েলি চিকিৎসকদের দেশ ছেড়ে যাওয়ার ‍হুমকি মূলত ইহুদি ধর্মের কট্টরপন্থি অংশের সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি নিয়ে থাকা একটি আইনকে কেন্দ্র করে। ইসরায়েলের আইন অনুসারে প্রত্যেক নাগরিকের বাধ্যতামূলক সামরিক পরিষেবা দিতে হলেও এ আইনের আওতায় আসেন না হারেদি ইহুদিরা। তারা মূলত ধর্মপালনেই বেশি আগ্রহী হয়ে থাকে।

এমনকি এসব ইহুদিরা ইসরায়েল রাষ্ট্রেরও বিরোধী। হারেদি গোষ্ঠীর অনুসারীরা মনে করেন, যত দিন না মসিহ আসছেন তত দিন ইহুদিদের জন্য আলাদা কোনো রাষ্ট্রের প্রয়োজন নেই।

এ ইহুদিরা ক্ষতি বা রক্তপাতের সমর্থন করে না এবং শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলে। তাই তারা গাজা যুদ্ধের বিরোধিতাও করে থাকেন।

হারেদি মতাদর্শকে ইসরায়েলে বসবাসকারি বেশিরভাগ ইহুদিই ভালো নজরে দেখেন না। সম্প্রতি হারেদি ইহুদিদের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী- আইডিএফে নিয়োগ দেওয়া হবে হবে কি না তা নিয়ে ইসরায়েলি আদালতে একটি শুনানি চলছে।

এ সময় হারেদি ইহুদিদের সেনাবাহিনীতে নেওয়া না হলে দেশ ছাড়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের চিকিৎসকরা।

বিশ্লেষকদের ধারণা, হারেদিদের নিয়ে ইসরায়েলি আদালতের রায়ে রাষ্ট্রের মধ্যে বিভেদ চরম আকার ধারণ করতে পারে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি চিকিৎসকরা মনে করেন, হারেদি ইহুদিরা সেনাবাহিনীতে যোগ না দেওয়ায় সমাজে অসমতা তৈরি হয়েছে। সেই সঙ্গে হারেদির জন্য সংরক্ষিত পরিষেবার মেয়াদ বাড়ানোরও বিরোধী চিকিৎসকরা।

দেশটির হাজার হাজার চিকিৎসক জানিয়েছেন, যদি হারেদিদের সেনাবাহিনীতে না নেওয়া হয়, তাহলে তারা ইসরায়েল ছেড়ে চিরতরে চলে যাবেন।

বিবৃতিতে ইসরায়েলের চিকিৎসকরা অভিযোগ করেছেন হারেদি ইহুদিরা দিনের পর দিন সেনা প্রশিক্ষণ থেকে ছাড় পেয়ে আসার পাশাপাশি সরকারি চাকরি ও চিকিৎসাসহ অনেক পরিষেবাতে বাড়তি সুবিধা ভোগ করে আসছে।

অথচ দেশের সংরক্ষিত সেনাবাহিনীর অর্ধেকই হচ্ছে মেডিকেল শিক্ষার্থী, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও সেবক। দেশের প্রয়োজনে তারা যুদ্ধের ময়দানে ছুটে যাচ্ছে। ফলে প্রয়োজনের সময় চিকিৎসা সেবায় জনবলের ঘাটতি দেখা দেয়।

কিন্তু হারেদি ইহুদিরা ঘরে বসে সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করছে।

বিশ্লেষকরা বলছেন, এসব বিভাজন ইসরায়েলের মধ্যে জাতিগত অন্তর্দ্বন্দ্ব আরও বাড়িয়ে তুলবে। যার প্রভাব বাড়তে থাকলে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বড় ধরনের হুমকিতে পড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X