কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৭:০১ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় হামলা না থামালে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেবে কলম্বিয়া

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ছবি : সংগৃহীত
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ছবি : সংগৃহীত

ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে এই পদক্ষেপের কথা জানান তিনি। তিনি বলেন, অবরুদ্ধ গাজায় হামলা বন্ধ না করলে ইসরায়েলকে আর কয়লা দেওয়া হবে না।

গতকাল ৮ জুন (শনিবার) সামাজিক যেগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ঘোষণা জানিয়েছেন গুস্তাভো পেত্রো।

কলম্বিয়ার প্রেসিডেন্ট জানান, গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ইসরায়েলে কয়লা রপ্তানি বন্ধ করতে যাচ্ছি। তিনি আরও বলেন, সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করার জন্য ইসরায়েলকে যে নির্দেশ দিয়েছে তা মান্য না করা পর্যন্ত কয়লার রপ্তানি বন্ধ থাকবে।

কলম্বিয়ার জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্য অনুসারে, গত বছরের প্রথম আট মাসে দেশটি ইসরায়েলে ৩২ কোটি ডলারের কয়লা রপ্তানি করেছিল। কলম্বিয়া সরকার জানিয়েছে, প্রেসিডেন্টের পোস্ট প্রকাশের পাঁচ দিনের মধ্যে তার এই নির্দেশ কার্যকর হবে।

এর আগে গত পহেলা মে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন, তার দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। সম্পর্ক ছিন্ন করার কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, ইসরায়েল গাজায় গণহত্যামূলক যুদ্ধ চালাচ্ছে।

গত আট মাসের আগ্রাসনে ইহুদিবাদী ইসরায়েল ৩৬ হাজার ৮০১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে যার বেশিরভাগই নারী ও শিশু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X