কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে টার্গেট করে ১৭০টি রকেট-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ!

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

ইসরায়েলকে লক্ষ্য করে একইদিনে ১৭০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। বুধবার (১২ জুন) সকালে দফায় দফায় এসব ক্ষেপণাস্ত্র ছোড়ে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীটি। হিজবুল্লাহর এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত ৮ মাস ধরে চলা এ যুদ্ধে এটি ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহর চালানো অন্যতম বড় রকেট হামলা।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, লেবানিজ গোষ্ঠীটির এবারের হামলায় লক্ষ্য করা হয়েছে তাইবেরিয়াসকে। চলমান যুদ্ধে এর আগে এই অঞ্চলে কোনো রকেট ছুড়েনি হিজবুল্লাহ। রকেট হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

গতকাল রাতে লেবাননে বিমান হামলা চালিয়ে দখলদার ইসরায়েল হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করে। ওই হামলার প্রতিবাদেই একসঙ্গে এত রকেট ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হিজবুল্লাহর রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা জানিয়েছে, লেবানন থেকে অন্তত ৯০টি রকেট উত্তর ইসরায়েল প্রবেশ করেছে। এর মধ্যে কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে। আর কিছু রকেট কয়েক জায়গায় আঘাত হেনেছে।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গোলান মালভূমির আপার গ্যালিলিতে কয়েক ডজন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরমধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র রামিম ক্লিফ, আল মানারা এবং আরও কয়েকটি অবৈধ ইহুদি বসতিতে আঘাত হানে।

রকেট পড়ে বিভিন্ন স্থানে আগুন লেগেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনবাহিনী। তবে তারা দাবি করেছে, এই হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রাথমিক অবস্থায় ইসরায়েল একশরও বেশি রকেট ছোড়ার কথা বলেছিল। এর কিছুক্ষণ পর উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে আরও ৭০টি রকেট ছোড়ে হিজবুল্লাহ। ইসরায়েল দাবি করেছে, এসব রকেট খোলা জায়গায় পড়েছে। আর অল্পসংখ্যক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X