কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

কেন গ্রিসে যাচ্ছেন হাজারো ইসরায়েলি?

গ্রিসে পাড়ি জমানো ইসরায়েলিদের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতীকী ছবি
গ্রিসে পাড়ি জমানো ইসরায়েলিদের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতীকী ছবি

ফিলিস্তিনি যোদ্ধা ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হামলার মুখে ঘরবাড়ি ছাড়ছেন হাজারো ইসরায়েলি। এদের অধিকাংশই ইসরায়েলের সীমান্তবর্তী এলাকার বাসিন্দা ছিলেন।

জীবন বাঁচাতে এখন গ্রিসে যাচ্ছেন এসব বাসিন্দা এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের বন্দোবস্ত করছেন, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে বলে জানিয়েছে হিব্রু ভাষার সংবাদমাধ্যম ডি মার্কার।

বার্তা সংস্থা তাসনিমের হিব্রু বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাজারো ইসরায়েলি পরিবার এখন গ্রিসকে তাদের অস্থায়ী বা স্থায়ী আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। আর এ ব্যাপক সংখ্যক ইসরায়েলির গ্রিসে পাড়ি জমানোর কারণে সেখানে অ্যাপার্টমেন্ট কেনার চাহিদা বেড়েছে।

চাহিদার তুলনায় আবাসনের পরিমাণ কম থাকায় বাড়িভাড়াও অনেক বেড়ে গেছে।

সম্প্রতি গ্রিসের ইভা দ্বীপের এক রিয়েল এস্টেট এজেন্সির মালিকের সাক্ষাৎকার নিয়েছিলেন দৈনিক ‘ডি মার্কার’ পত্রিকার প্রতিবেদক ডর রউফম্যান। ওই সাক্ষাৎকারে রিয়েল এস্টেট এজেন্সির মালিক বলেন, ইহুদি অভিবাসনের ঢেউ রাজধানী এথেন্সের দিকে। বর্তমানে এথেন্সের উত্তরে শত শত ইসরায়েলি পরিবার পাওয়া যাবে, যারা নিজেদের জন্য এরই মধ্যে একটি কিন্ডারগার্টেন এবং একটি ইহুদি স্কুল তৈরি করেছে।

ওই প্রতিবেদনের আরেকটি অংশে বলা হয়েছে, এখানে আসা ইহুদিদের ইসরায়েলে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই এবং তারা এখানেই থাকতে এসেছেন। এথেন্সে বসবাসকারী এক ইসরায়েলি এবং গ্রিসে ইসরায়েলিদের একটি সামাজিক যোগাযোগ নেটওয়ার্কের ম্যানেজার তানিয়া ক্রোটেক্সি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি ইসরায়েলে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না’।

তানিয়া ক্রোটেক্সি বলেন, ‘আমি যখন এখানে এসেছি, তখন ইসরায়েলিদের সংখ্যা ছিল মাত্র ৫০। কিন্তু গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এ সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করেন তিনি।

এদিকে এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভও দেখা গেছে। এসব বিষয় নিয়ে ইসরায়েলি সাংবাদিক ডর রউফম্যান বলেন, যখন আমি এথেন্সের একটি ক্যাফের গ্রিক মালিককে তার ইসরায়েলি বন্ধুদের সম্পর্কে জিজ্ঞাসা করি, তখন তিনি আমাকে বলেছিলেন, ‘আমি মনে করি এখন সময় এসেছে তোমরা ইসরায়েলিরা আমাদের দেশ ছেড়ে সম্পত্তি কেনার জন্য অন্য কোনো দেশে চলে যাও। তোমাদের জন্য অন্য কোথাও অভিবাসন করাই ভালো, গ্রিসে নয়।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১০

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১১

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৪

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৫

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৬

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৭

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৮

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৯

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

২০
X