কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০৫:৪৬ এএম
অনলাইন সংস্করণ

গাজায় কোকাকোলার ফ্যাক্টরি, মালিক কে?

কোকাকোলার একটি ফ্যাক্টরি। ছবি : সংগৃহীত
কোকাকোলার একটি ফ্যাক্টরি। ছবি : সংগৃহীত

গাজায় ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরায়েলি গণহত্যা। তারই জেরে কোকাকোলার সঙ্গে ইসরায়েলের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বৈশ্বিক এই কোমল পানীয়টি বয়কটের ডাক দিয়েছেন অনেকেই।

এ অবস্থায় ইসরায়েলের সঙ্গে দূরত্ব বজায় রাখা এবং বিশ্বব্যাপী ফিলিস্তিনপন্থীদের সহানুভূতি আদায়ের চেষ্টা করে যাচ্ছে এই ব্র্যান্ডটি। কোকাকোলা বলছে যে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় তাদের ফ্যাক্টরি রয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ আরবে ২০১৬ সালের ১ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল- অবরুদ্ধ গাজা উপত্যকায় কোকাকোলার ফ্যাক্টরির কাজ শুরু হয়েছে। সেখানে বলা হয়, ওই বছরের ৩০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে গাজায় ফ্যাক্টরি চালু করেছে কোকাকোলা।

ফ্যাক্টরি চালুর মাধ্যমে গাজায় শত শত কর্মসংস্থান সৃষ্টির কথাও বলা হয়েছিল ওই প্রতিবেদনে। এক বিবৃতিতে কোকাকোলা ঘোষণা দিয়েছিল যে, দুই কোটি ডলার বিনিয়োগে গাজায় কোম্পানিটির প্রথম ফ্যাক্টরি চালুর মাধ্যমে প্রায় ১২০টি কর্মসংস্থান তৈরি করবে। এরপর ধীরে ধীরে সেটি ২৭০-এ উন্নীত করা হবে।

ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি খোলার পেছনে মূল ভূমিকা রাখেন ন্যাশনাল বেভারেজ কোম্পানি বা এনবিসি'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহি খৌরি। ইসরায়েলে জন্ম নেওয়া এই ধনকুবের একজন খ্রিষ্ট ধর্মাবলম্বী।

তিনি গাজায় কোকাকোলা প্ল্যান্টের উদ্বোধনকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে আখ্যা দেন। যদিও পশ্চিম তীরে এর আগেই এনবিসির আরও তিনটি বোতলজাতকরণের ফ্যাক্টরি ছিল।

কোকাকোলার অফিশিয়াল ওয়েবসাইটেও গাজায় কোকাকোলার ফ্যাক্টরি পরিচালনার বিষয়টির উল্লেখ রয়েছে। ওয়েবসাইটে বলা হয়েছে, এনবিসি একটি স্বাধীন কোম্পানি। তবে কোকাকোলার সঙ্গে চুক্তিবদ্ধভাবে এটি পরিচালিত হয়।

ওয়েবসাইটে দাবি করা হয়, ১৯৯৮ সাল থেকে এনবিসির সঙ্গে যৌথভাবে গাজায় স্কুল পরিচালনা, রোজায় ইফতার বিতরণ থেকে শুরু করে নানা ধরনের সমাজসেবামূলক কাজ করছে কোকাকোলা।

এদিকে ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের আতারোতে আরও একটি কোকাকোলা ফ্যাক্টরি রয়েছে। ২০০৫ সালে অবৈধ বসতিতে চালু হওয়া ওই ফ্যাক্টরির সমালোচনা করেছে ফিলিস্তিনপন্থী মানবাধিকার গোষ্ঠী দ্য বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংকশনস মুভমেন্ট বিডিএস ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক সংগঠন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১০

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১১

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১২

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৩

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৪

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৫

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৬

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৭

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৮

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৯

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

২০
X