কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা, সেনা নিহত

লেবানন-ইসরায়েল সীমান্তে হামলার পর ধোঁয়া উড়ছে। পুরোনো ছবি
লেবানন-ইসরায়েল সীমান্তে হামলার পর ধোঁয়া উড়ছে। পুরোনো ছবি

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সরাসরি হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে ইসরায়েলের সেনা নিহত হয়েছে। রোববার (২৩ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে ৯১ ডিভিশন সেনাদের হেডকোয়ার্টারে হামলা চালানো হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এ হামলা দেশটির উত্তরাঞ্চলের আয়লেত হাসাহারে সরাসরি আঘাত হেনেছে। এতে সেনা সদস্য আহত এবং নিহত হয়েছে বলেও দাবি করেছে হিজবুল্লাহ।

টেলিগ্রামে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের বেকা জেলায় আল-খায়ারা শহরে ইসরায়েলিদের হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। দেশটির এ হামলায় লেবাননের এক ব্যক্তি নিহত হয়েছিলেন।

হামলার পর ইসরায়েল জানায়, তারা আয়মান ঘাতমেহ নামের এক ব্যক্তিকে হত্যা করেছে। তিনি হামাস ও লেবাননের ইসলামিক গ্রুপকে অস্ত্র সরবরাহ করে আসছিলেন।

এর আগে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের হুমকির মধ্যে রোববার হিজবুল্লাহর সামরিক গণমাধ্যম বিভাগ এই ফুটেজ প্রকাশ করে।

ভিডিও ফুটেজ সম্পর্কে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে নিরাপত্তার দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থানগুলোকে হিজবুল্লাহ চিহ্নিত করেছে।

প্রকাশিত ফুটেজে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের দিমোনা পরমাণু চুল্লি, তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং নেভাতিম বিমান ঘাঁটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৪

ইংল্যান্ডের দারুণ শুরু

১৫

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৬

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৭

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৮

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৯

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

২০
X