কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০৮:৩১ এএম
আপডেট : ২৮ জুন ২০২৪, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

রাইসির উত্তরসূরি বেছে নিচ্ছে ইরানিরা

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীরা ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীরা ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতের পর দেশটিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এ ঘোষণা অনুসারে আজ শুক্রবার (২৮ জুন) দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি দেখভালের দায়িত্বে থাকা গার্ডিয়ান কাউন্সিল ছয় প্রার্থীর প্রার্থিতা অনুমোদন করেছে। তবে তাদের মধ্যে দুজন প্রার্থী নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এবার নির্বাচনে লড়ছেন চারজন প্রার্থী।

ইরানের সংবাদমাধ্যম ইরনা জানায়, ইরানের প্রেসিডেন্ট প্রার্থী ও দেশটির ভাইস প্রেসিডেন্ট গাজিজাদেহ হাশেমি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

ইরানের জাতীয় নির্বাচন সদর দপ্তর বৃহস্পতিবার (২৭ জুন) এক বিবৃতিতে জানায়, ছয় প্রার্থীর মধ্যে দুজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাদের একজন হলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন গাজিজাদেহ হাশেমি। তিনি বুধবার রাতে প্রার্থিতা প্রত্যাহার করেন। অন্যজন হলেন আলি রেজা জাকানি। জাকানি গতকাল বৃহস্পতিবার সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

নির্বাচন থেকে দুই প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন চারজন। তারা হলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পরমাণু কর্মসূচিবিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পোউর মোহাম্মাদি এবং পার্লামেন্ট সদস্য মাসুদ পেজেশকিয়ান।

নির্বাচনে এসব প্রার্থীর মধ্যে রাইসির উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে মোহাম্মদ বাকের কালিবাফের নাম। এর আগে ২০০৫, ২০১৩ ও ২০১৭ সালেও কালিবাফ প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। তবে শেষবার প্রার্থিতা প্রত্যাহার করে তিনি রাইসিকে সমর্থন দেন।

রাজনীতিতে আসার আগে কালিবাফ ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সদস্য ছিলেন। ১৯৯৭ সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তাকে রেভল্যুশনারি গার্ডের বিমানবাহিনীর প্রধান করেছিলেন। আর ২০০০ সালে পুলিশপ্রধানের দায়িত্ব পালন করেন। বাকের কালিবাফের নাম ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে ১৯৯৯ সালের ছাত্র আন্দোলন কঠোর হাতে দমনের সঙ্গে জড়িয়ে আছে।

এদিকে, নির্বাচন উপলক্ষে সারা দেশে ৫৮ হাজার ৬৪০টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর বাইরে ১০০টি দেশে প্রবাসী ভোটারদের জন্য ৩৪০টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র সরকারও তাদের মাটিতে ভোটকেন্দ্র স্থাপনের অনুমতি দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১০

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১১

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১২

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৩

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৪

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৫

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৭

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৮

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৯

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

২০
X