কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ১০:২৭ এএম
অনলাইন সংস্করণ
ইরানের প্রেসিডেন্ট নির্বাচন

৯৫ দেশ থেকে ভোটদানের সুযোগ

ইরানের পতাকা ও ব্যালট বক্স। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা ও ব্যালট বক্স। ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ আজ। হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতের পর নতুন করে এ নির্বাচনের তারিখ ঘোষণা করে ইরানের গার্ডিয়ান কাউন্সিল। এ নির্বাচনে বিশ্বের ৯৫ দেশ থেকে ভোট দিতে পারবেন ইরানিরা।

বৃহস্পতিবার (২৭ জুন) পার্স টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ৯৫ দেশে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এসব দেশে অবস্থানকারী ইরানিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ বলেন, শুক্রবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। স্বাভাবিক নিয়মে ১০ ঘণ্টা ধরে ভোটগ্রহণ চলবে। তবে প্রয়োজন অনুসারে ভোটের সময় বাড়ানো যাবে। বিদেশে যারা ভোট দেবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন।

ইরানের এ নির্বাচনে অংশ নিতে ৮০ জন প্রার্থী তাদের প্রার্থীতার জন্য আবেদন করেন। তবে সংবিধানের ১১৫ নম্বর অনুচ্ছেদ অনুসারে আবেদন পর্যালোচনা করে ছয়জনকে যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। তাদের মধ্যে দুইজন নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন।

ইরানের নির্বাচন উপলক্ষে সারা দেশে ৫৮ হাজার ৬৪০টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ভোটারদের জন্য ৩৪০টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র সরকারও তাদের মাটিতে ভোটকেন্দ্র স্থাপনের অনুমতি দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X