কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০৩:০৬ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৪, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

লেবানন থেকে ইসরায়েলে ব্যাপক হামলা

লেবানন-ইসরায়েল সীমান্তে হামলার পর ধোঁয়ার কুণ্ডলী। পুরোনো ছবি
লেবানন-ইসরায়েল সীমান্তে হামলার পর ধোঁয়ার কুণ্ডলী। পুরোনো ছবি

ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। সেনাদের একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। শুক্রবার (২৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে। নাবাতিয়েহ ও শোহমরে হামলার জবাবে তারা এ হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রধান বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে চালানো এ হামলায় কাতিউশা রকেট ব্যবহার করা হয়েছে।

অপর এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইসরায়েলের চালানো হামলায় তাদের চার যোদ্ধা নিহত হয়েছে। এর মধ্যে শোহমরে চালানো হামলায় এক যোদ্ধা নিহত হয়েছে। তবে ইসরায়েলি সেনা এবং তাদের অবস্থানকে নিশানা করে একটি ড্রোনসহ আরও দুটি হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে তাদের ভূখণ্ডে অন্তত ৩৫টি রকেট ছোড়া হয়েছে। তবে তাদের ছোড়া এসব রকেটের বেশিরভাগ সফলভাবে ঠেকিয়ে দিয়েছে তারা। এছাড়া এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে ডয়েচে ভেলে জানায়, লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা-পাল্টাহামলার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র-জার্মানি। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র, জার্মানি ও তুরস্ক উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধ আরও প্রসারিত হলে ফল কী হবে তা নিয়ে তারা উদ্বিগ্ন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রিফিথস বলেন, যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে। আমি এটিকে ফ্লাশ পয়েন্ট হিসেবে দেখছি।

গত সাত অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলার পর থেকে সংঘাতে জড়িয়েছে লেবাননের হিজবুল্লাহও। অন্যদিকে এ হামলায় ইসরায়েলকে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বলেন, আরেকটি যুদ্ধ মানে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা অভাবনীয় আকারে বেড়ে যাওয়া। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ হলে বিপদ বাড়বে বলেও জানান তিনি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ হলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। কূটনৈতিক পথে এ উত্তেজনা কমাতে হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১০

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১১

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১২

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৩

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৪

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৭

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৮

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৯

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

২০
X