শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ দাবানল মোকাবিলায় সেনা মোতায়েন করছে কানাডা

দাবানলে পুড়ছে ব্রিটিশ কলম্বিয়া। ছবি : সংগৃহীত
দাবানলে পুড়ছে ব্রিটিশ কলম্বিয়া। ছবি : সংগৃহীত

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানল মোকাবিলায় সেনা মোতায়েনের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গতকাল রোববার (২০ আগস্ট) তিনি এ কথা জানান বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ব্রিটিশ কলম্বিয়ায় দাবানলের তীব্রতা বেড়েই চলেছে। এরই মধ্যে ৩৫ হাজার মানুষ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সামনে কঠিন পরিস্থিতি অপেক্ষা করায় আরও ৩০ হাজার মানুষকে সরানোর প্রয়োজন হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

দাবানল মোকাবিলায় গত শুক্রবার ব্রিটিশ কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভয়াবহ এই দাবানলের আগুনে অনেক গাছপালা পোড়ার পাশাপাশি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া দেশের অন্য এলাকার সঙ্গে যোগাযোগও ব্যাহত হচ্ছে।

রোববার এক টুইটবার্তায় ট্রুডো বলেন, ‘ব্রিটিশ কলম্বিয়া সরকার সেনা মোতায়েনের অনুরোধ করেছে। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে মানুষকে সরিয়ে নেওয়ার কাজে সহায়তা করবে সেনাবাহিনী।’

তবে পশ্চিম কেলোনা শহরের ফায়ার সার্ভিসের প্রধান জেসন ব্রলন্ড বলেন, দাবানলের বিরুদ্ধে চার দিনের লড়াইয়ের পর তিনি কিছুটা আশা দেখছেন। পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তিনি বলেন, ‘অবশেষে মনে হচ্ছে আমরা পেছনে নয়, সামনে এগিয়ে যাচ্ছি।’

কানাডায় দাবানলের ঘটনা নতুন কিছু নয়। তবে এবার স্মরণকালের ভয়াবহ দাবানলের দেখা দিয়েছে দেশটিতে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১০

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১১

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১২

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১৩

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১৪

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৫

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৬

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৭

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১৮

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১৯

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

২০
X