বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০১:১১ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিরক্ষা খাতে বিপুল ব্যয়ের ঘোষণা কানাডার

মার্ক কার্নি। ছবি : সংগৃহীত
মার্ক কার্নি। ছবি : সংগৃহীত

ন্যাটোর প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে কানাডা। শুক্রবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, এ বছর ন্যাটোর জিডিপির দুই শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্য অর্জন নিশ্চিত করতে সরকার বিলিয়ন ডলার ব্যয় করবে। খবর এএফপির।

এপ্রিলে দায়িত্ব নেওয়ার পর থেকেই কার্নি সতর্ক করে আসছেন, কানাডার সেনাবাহিনী ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকির মুখে পর্যাপ্ত প্রস্তুত নয়। তিনি আর্কটিকে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন এবং বৈশ্বিক নিরাপত্তা কাঠামোতে যুক্তরাষ্ট্রের অনিশ্চিত ভূমিকার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

কার্নি বলেন, আমরা দীর্ঘদিন নিরাপত্তাকে অবহেলা করেছি। এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা এবং শীতল যুদ্ধপরবর্তী সময়ে পুনর্গঠিত আন্তর্জাতিক ব্যবস্থা এখন চাপের মুখে।

ঘোষণা অনুযায়ী, সেনাবাহিনীর সর্বনিম্ন পদমর্যাদার সদস্যদের বেতন ২০ শতাংশ বাড়ানো হবে, যার জন্য ব্যয় হবে ২ বিলিয়ন কানাডিয়ান ডলার (প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার)। এটি নতুন ৯ বিলিয়ন কানাডিয়ান ডলারের প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনার অংশ, যেখানে যুদ্ধযান, ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জামে বিনিয়োগেরও ঘোষণা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো মিত্রদের জিডিপির পাঁচ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করেছেন, পর্যাপ্ত অর্থ ব্যয় না করলে যুক্তরাষ্ট্র সুরক্ষা দিতে অস্বীকার করতে পারে।

কার্নি নিশ্চিত করেছেন, এ বছর কানাডা ন্যাটোর দুই শতাংশ লক্ষ্য পূরণ করবে এবং ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে বার্ষিক জিডিপির পাঁচ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা বাস্তবায়ন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X