কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সব কার্যক্রম স্থগিত করল ওশানগেট

ডুবোযান টাইটান। ছবি : সংগৃহীত
ডুবোযান টাইটান। ছবি : সংগৃহীত

আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে বিস্ফোরিত ডুবোযান টাইটানের পরিচালনাকারী সংস্থা ওশানগেট নিজেদের সব কার্যক্রম স্থগিত করে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার ওশানগেটের পক্ষ থেকে জানানো হয়, সব ধরনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে তারা।

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গত ১৮ জুন পাঁচ আরোহী নিয়ে আটলান্টিক মহাসাগরের তলদেশে ডুব দেয় টাইটান। পৌনে দুই ঘণ্টার মাথায় টাইটানের সঙ্গে পানির ওপরে থাকা নিয়ন্ত্রক জাহাজ ‘পোলার প্রিন্সের’ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে চলছিল টাইটানের উদ্ধার অভিযান।

চারদিনের শ্বাসরুদ্ধকর তল্লাশি শেষে টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। এরপর পর্যালোচনার জন্য কানাডার সেন্ট জনস নিউফাউন্ডল্যান্ডে নিয়ে যাওয়া হয় ধ্বংসাবশেষগুলো। ডুবোযানের ভেতরে মানুষের দেহাবশেষ পাওয়া গেছে বলে ধারণা করেন বিশেষজ্ঞরা।

টাইটানের পাঁচ আরোহী ছিলেন—পাকিস্তানের ধনকুবের শাহজাদা দাউদ, তার ছেলে সুলেমান, যুক্তরাজ্যের ধনকুবের হ্যামিশ হার্ডিং, ফরাসি সাবমার্সিবল পাইলট পল হেনরি ও টাইটানিক অভিযান সংস্থার সিইও স্টকটন রাশ।

ধ্বংসাবশেষ উদ্ধার করা গেলেও পাঁচ আরোহীর মরদেহ উদ্ধার করা সম্ভব না-ও হতে পারে বলে জানিয়েছিল মার্কিন কোস্টগার্ড।

এদিকে টাইটান নিখোঁজের ঘটনায় নিহত পাঁচ আরোহীর পরিবার ক্ষতিপূরণ পাবেন কি না, এ নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে বিশ্লেষণমূলক এক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যু অথবা বিপর্যয়ে কর্তৃপক্ষ দায় নেবে না, এমন স্বাক্ষর করেই সাবমেরিন টাইটানে চড়েন পর্যটকরা। তবে এমন চুক্তি করে চড়লেও এখনো তারা ক্ষতিপূরণ পেতে পারেন। কিন্তু এ ক্ষেত্রে তাদের পাড়ি দিতে হবে জটিল আইনি পথ। এর মধ্যে রয়েছে বিভিন্ন জটিল সমীকরণ।

আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতে সব সময় দায় মওকুফের বিষয়গুলো আমলে নেওয়া হয় না। যদি কর্তৃপক্ষের গুরুতর অবহেলা বা বিপদের প্রমাণ পাওয়া যায়, তাহলে ক্ষতিগ্রস্তরা সম্মতি জানালেও বিচারক তা প্রত্যাখ্যান করে রায় দিতে পারেন।

ওশানগেটের ক্ষতিপূরণ দেওয়ার মতো সম্পদ আছে কি না, তা এখনো জানা যায়নি। তবে যদি প্রতিষ্ঠানটির বিমা করা থাকে, তাহলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সেখান থেকে ক্ষতিপূরণ নিতে পারবেন। অবহেলার কারণেই বিস্ফোরণ ঘটেছে—যদি এমন প্রমাণ পাওয়া যায়, তাহলে টাইটান সাবমেরিন তৈরির পরিকল্পনা, নির্মাণ বা উপাদান তৈরিতে সহায়তাকারী তৃতীয় পক্ষের কাছেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ দাবি করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১০

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১১

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১২

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৩

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৪

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৫

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৭

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৮

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১৯

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

২০
X