কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

অপারেশেনে পাল্টে দেওয়া হচ্ছে দাগি আসামিদের চেহারা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্লাস্টিক সার্জারির মাধ্যমে পাল্টে দেওয়া হচ্ছে দাগি আসামিদের চেহারা। গুরুতর এমন অভিযোগ বেশকিছু অবৈধ হাসপাতালের বিরুদ্ধে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সম্প্রতি এ ধরনের একটি হাসপাতালে চালানো হয় অভিযান। এ সময় সেখান থেকে চুল ও দাঁত প্রতিস্থাপন করার যন্ত্রপাতি ও ত্বক সাদা করার রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে— এগুলোর মাধ্যমে পাল্টে দেওয়া হতো অপরাধীদের চেহারা।

অস্ত্রপচারের মাধ্যমে অপরাধীদের চেহারা বদলে দেওয়ার এই অভিযোগ উঠেছে ফিলিপাইনের কয়েকটি অবৈধ হাসপাতালের বিরুদ্ধে। জানা গেছে, গ্রেপ্তার এড়াতে পলাতক আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা এসব হাসপাতালের দ্বারস্থ হতেন। দীর্ঘ অনুসন্ধানের পর এক প্রতিবেদেনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ফিলিপাইন পুলিশের একজন মুখপাত্র বলেন, গত মে মাসে রাজধানী ম্যানিলার উপকণ্ঠ পাসাই সিটির একটি হাসপাতালে অভিযান চালায় তারা। এ সময় সেখান থেকে চুল ও দাঁত প্রতিস্থাপন করার যন্ত্রপাতি ও চামড়া সাদা করার রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়।

ফিলিপাইনের প্রেসিডেনশিয়াল অ্যান্টি-অর্গানাইজড ক্রাইম কমিশনের মুখপাত্র উইনস্টন জন ক্যাসিও বলেন, এসব হাসপাতালে একজনকে পুরোদস্তুর নতুন মানুষে রূপ দেওয়া হয়। তিনি জানান, ফিলিপাইনে অবৈধভাবে কাজ করা বিভিন্ন অনলাইন ক্যাসিনোর কর্মীরা এসব হাসপাতালে সেবা নেন।

কর্তৃপক্ষ জানায়, এ ধরনের আরও অন্তত দুটি হাসপাতালকে নজরে রাখা হয়েছে। এগুলো পাসাই সিটির ওই হাসপাতাল থেকেও চারগুণ বড় বলে জানা গেছে।

এ ঘটনায় তিনজন চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন ভিয়েতনামের ও একজন চীনের নাগরিক। অপর দিকে এ ঘটনায় চীনের একজন ফার্মাসিস্ট ও ভিয়েতনামের এক নার্সকেও গ্রেপ্তার করা হয়েছে। কারণ, ফিলিপাইনে তাদের কাজ করার লাইসেন্স ছিল না।

মুখপাত্র জন ক্যাসিও আরও বলেন, ‘বাইরে থেকে এসব ক্লিনিককে স্বাভাবিক মনে হয়। কিন্তু ভেতরে ঢোকার পর তাদের যন্ত্রপাতি দেখে আপনি অবাক হবেন। এসব হাসপাতালে চিকিৎসা নিতে প্রয়োজনীয় কাগজপত্র দরকার হয় না। আপনি পলাতক আসামি কিংবা অবৈধ বিদেশিও হতে পারেন।’

সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের আমলে ফিলিপাইনে অনলাইন জুয়া ব্যাপক ছড়িয়ে পড়ে। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X